Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ওয়ানাড় বা চিকমাগালুর নয়, ২০২৫-এ মোস্ট সার্চড ডেস্টিনেশন এই পাহাড়ি শহর

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৪৯৬ মিটার উঁচুতে থাকা এই শহর মেঘালয়ের রাজধানী। আবহাওয়া বরাবরই শীতল ও আরামদায়ক—গরমের দমবন্ধ ভাব এখানে নেই, আবার শীতের কাঁপনও তেমন তীব্র নয়।

ওয়ানাড় বা চিকমাগালুর নয়, ২০২৫-এ মোস্ট সার্চড ডেস্টিনেশন এই পাহাড়ি শহর

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 19 August 2025 14:18

দ্য ওয়াল ব্যুরো: কেরলের ওয়ানাড়, মুন্নাড় বা পশ্চিমে গোয়া বা জয়পুরের নামগুলিই ভারতের পর্যটন মানচিত্রে এতদিন রাজত্ব করেছে। কিন্তু ২০২৫ খেলা বদলে দিল। ভ্রমণপিপাসুদের খোঁজ অন্য দিকে সরে গেছে। স্কাইস্ক্যানারের ট্রাভেল ট্রেন্ডস রিপোর্ট অনুযায়ী, এখন মানুষ অনেক অনেক বেশি খুঁজছে (Indias most searched travel destination) উত্তর-পূর্ব ভারতের ছোট্ট পাহাড়ি এক শহরকে—শিলং। প্রকৃতি, সংস্কৃতি, গান, ইতিহাস ও আধুনিকতার অনন্য সমন্বয়ই শিলংকে (Shillong) করে তুলেছে বিশেষ।

শিলংকে অনেকেই ডাকেন স্কটল্যান্ড অফ দ্য ইস্ট নামে। কারণ শহরের চারপাশে বিস্তৃত সবুজ পাহাড়, ঘন অরণ্য, দুধসাদা মেঘ আর মনোরম উপত্যকা এক অদ্ভুত ইউরোপীয় আবহ তৈরি করে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৪৯৬ মিটার উঁচুতে থাকা এই শহর মেঘালয়ের রাজধানী। আবহাওয়া বরাবরই শীতল ও আরামদায়ক—গরমের দমবন্ধ ভাব এখানে নেই, আবার শীতের কাঁপনও তেমন তীব্র নয়।

শিলং ঝরনার জন্য বিখ্যাত। এলিফ্যান্ট ফলস এখানে সবচেয়ে জনপ্রিয়। তিন ধাপের এই জলপ্রপাত পর্যটকদের মুগ্ধ করে। বর্ষায় এর রূপ বেড়ে যায় দ্বিগুণ। এ ছাড়া বিসপ ফলস, স্প্রেড ঈগল ফলস, সুইট ফলস ও ক্রিনোলিন ফলসও দর্শনার্থীদের কাছে আকর্ষণীয়। শহরের সবচেয়ে উঁচু জায়গা হলো শিলং পিক, যেখান থেকে গোটা উপত্যকার প্যানোরামিক ভিউ চোখে ধরা দেয়। সন্ধ্যাবেলায় সূর্যাস্তের দৃশ্য শিলং ভ্রমণের অন্যতম আকর্ষণ।

ওয়ার্ডস লেক—শহরের মাঝখানে রয়েছে এক কৃত্রিম হ্রদ, যেখানে বোট রাইডের সুযোগ রয়েছে। অন্যদিকে মাওসমাই গুহা ও আরওয়াহ গুহা ভ্রমণকারীদের কাছে রোমাঞ্চকর অভিজ্ঞতা এনে দেয়।

চেরাপুঞ্জি ও মাওলিনং অঞ্চলে খাসি জনগোষ্ঠীর তৈরি জীবন্ত শেকড়ের সেতুগুলো বিশ্বের কাছে এক বিস্ময়। শতাব্দী পর শতাব্দী ধরে গাছের শেকড়কে গেঁথে গড়ে তোলা এই সেতুতে হাঁটা মানেই ইতিহাসের ছোঁয়া পাওয়া।

শিলং প্রধানত খাসি উপজাতি অধ্যুষিত। তাদের ঐতিহ্য, উৎসব, সঙ্গীত ও জীবনধারা শহরকে সমৃদ্ধ করেছে। ডন বস্কো মিউজিয়াম খাসি, গারো ও জয়ন্তিয়া সংস্কৃতির এক অনন্য ভাণ্ডার। এখানকার মানুষ ভদ্র, অতিথিপরায়ণ এবং শিক্ষিত। মেয়েদের সামাজিক মর্যাদা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। মেঘালয় মাতৃতান্ত্রিক সমাজের জন্য পরিচিত, যেখানে উত্তরাধিকার যায় কন্যাদের হাতে।

শিলংকে বলা হয় ভারতের ‘রক ক্যাপিটাল’। স্থানীয় ব্যান্ডগুলির আন্তর্জাতিক খ্যাতিও রয়েছে। শিলং চেম্বার কোরাস ভারতের গর্ব, যারা আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত হয়েছে। ডিলান’স ক্যাফে বা ক্যাফে শিলং-এ গিয়ে লাইভ মিউজিক উপভোগ করা যেন শহরের সংস্কৃতির অঙ্গ। প্রতি বছর নানা সঙ্গীত উৎসব হয় এখানে, যা দেশের নানা প্রান্তের পর্যটকদের টেনে আনে।

কেন শিলং এখন জনপ্রিয়? (Why Shillong is popular?)
১. সাশ্রয়ী বাজেট – গোয়া বা মানালির তুলনায় শিলং অনেক সস্তা। ৩০ হাজার টাকায় অনায়াসে ঘোরা যায়।
২. কম ভিড়, বেশি নিরিবিলি – উত্তর-পূর্ব ভারতের প্রান্তিক অবস্থানের কারণে এখানে ভিড় তুলনামূলক কম। ফলে প্রকৃতিকে উপভোগ করা যায় শান্তভাবে।
৩. ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি স্পট – ঝরনা, হ্রদ, ক্যাফে, পাহাড়—সবই সামাজিক মাধ্যমে জনপ্রিয়। তরুণ প্রজন্মের কাছে এ এক বাড়তি টান।
৪. খাদ্যসংস্কৃতি – খাসি খাবারের স্বাদ ভোলার নয়। শুকনো মাংস, বাঁশের কচি ডাঁটা, স্থানীয় শাকসবজি ও বিশেষ ভেষজ মশলার রান্না ভিন্ন অভিজ্ঞতা দেয়।
৫. নিরাপদ ভ্রমণ – তুলনামূলকভাবে শান্তিপূর্ণ সমাজব্যবস্থা। তা ছাড়া স্থানীয় মানুষ অতিথিপরায়ণ হওয়ায় পর্যটকরা নিরাপদ বোধ করেন।

শপিং ও বাজার (Shillong Shopping)
শিলং শহরের পুলিশ বাজার আধুনিক কেনাকাটার কেন্দ্র। এখানে মেলে পোশাক, হাই-টেক ইলেকট্রনিক্স, হস্তশিল্প ও বই।
অন্যদিকে ইউদুহ বাজার শহরের প্রাচীনতম বাজার, যেখানে স্থানীয় মানুষজন প্রতিদিন জড়ো হন। এটি পর্যটকদের জন্য একেবারে ভিন্ন স্বাদ—মশলা, শাকসবজি, হস্তনির্মিত সামগ্রী ও উপজাতীয় অলঙ্কার এখানে পাওয়া যায়।


শিলং ঘুরতে গেলে কিছু ক্যাফে অবশ্যই ঘুরে দেখা দরকার— (Shillong best café)
ডিলান’স ক্যাফে – বব ডিলানকে উৎসর্গ করা এই ক্যাফে লাইভ মিউজিক ও জমজমাট পরিবেশের জন্য বিখ্যাত।
ক্যাফে শিলং – স্থানীয় ও কন্টিনেন্টাল খাবারের মিশ্রণে অনন্য।
এমএল-০৫ ক্যাফে – বাইকার ও তরুণদের আড্ডার জায়গা।
দ্য লফট – ক্যাফে ও রেস্তরাঁর মিলিয়ে জমজমাট এক জায়গা।
খাবারের ক্ষেত্রে ‘ঝাদোহ’ (ভাত ও মাংসের পদ), শুকনো মাছের ঝোল, এবং স্থানীয় বাঁশকচি রান্না অবশ্যই একবার চেখে দেখার মতো।

ঘোরার সেরা সময়— (Best time to visit Shillong)
মার্চ থেকে জুন: পরিষ্কার আকাশ, মনোরম আবহাওয়া ও উৎসবের মৌসুম।
নভেম্বর: শহর ভরে ওঠে চেরি ব্লসম ফুলে। এই সময়ে হয় চেরি ব্লসম ফেস্টিভ্যাল, যা আন্তর্জাতিক পর্যটকদেরও আকর্ষণ করে। এ বছর অংশ নিচ্ছেন জেসন ডেরুলো ও দ্য স্ক্রিপ্ট।
বর্ষাকাল (জুলাই-সেপ্টেম্বর): প্রকৃতি রূপে ভরপুর থাকলেও প্রচুর বৃষ্টির কারণে ঘোরাঘুরি কিছুটা কঠিন হতে পারে। তবে ঝরনার সৌন্দর্য তখন চরমে।

বাজেট পরিকল্পনা: ৩০ হাজার টাকায় শিলং (Budget friendly Shillong)
যাতায়াত: কলকাতা বা দিল্লি থেকে গুয়াহাটি পর্যন্ত বিমানে যাত্রা। সেখান থেকে শেয়ারড ক্যাব ৫০০ টাকা।
আবাসন: হোস্টেল বা বাজেট হোটেল প্রতি রাতে ৭০০–১২০০ টাকা।
খাবার: স্থানীয় রেস্তরাঁয় দিনে ৫০০–৭০০ টাকায় পেট ভরে খাওয়া যায়।
ঘোরাঘুরি: অধিকাংশ দর্শনীয় স্থান টিকিটসুলভ। মিউজিয়াম বা গুহায় প্রবেশ ফি মাত্র ৫০–১০০ টাকা।
শপিং: স্থানীয় বাজার থেকে স্মারক ও হস্তশিল্প খুব বেশি দামি নয়। শিলং ভ্রমণের সময় মিস করা যায় না মাওলিনং গ্রাম। এটি এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে পরিচিত। এখানে প্লাস্টিক নিষিদ্ধ, প্রতিটি বাড়িতে ডাস্টবিন, আর গ্রামবাসীরা নিজেরাই পরিচ্ছন্নতার দায়িত্ব নেন।

শিলং একাধারে প্রকৃতি, সংস্কৃতি, সঙ্গীত ও অতিথিপরায়ণতার শহর। দেশের নতুন ভ্রমণ রাজধানী হিসেবে এটি শুধু তরুণদের নয়, পরিবার ও প্রকৃতিপ্রেমীদের কাছেও সমানভাবে আকর্ষণীয়। যেখানে ৩০ হাজার টাকায় তিন-চার দিনের সম্পূর্ণ ট্যুর সম্ভব, সেখানে শিলং যে কেন ভারতের সবচেয়ে বেশি খোঁজা গন্তব্য হয়ে উঠেছে, তা আর অবাক হওয়ার কিছু নয়।


```