Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পুজোয় লম্বা ছুটি পাবেন? সামান্য কিছু টাকায় ঘুরে আসতে পারেন এই সব পাহাড়ি জায়গা থেকে

পুজোয় বাজেটও একটা বড় প্রশ্ন। উপহার, নতুন জামাকাপড়, নানান খরচের মাঝে বেড়ানোর খরচ জোগাড় করতে নাভিশ্বাস ওঠে। চাইলে ৮-১০ হাজার টাকার মধ্যে (যাতায়াত বাদে) বেশ কিছু পাহাড়ি জায়গায় কয়েকদিনের জন্য ঘুরে আসতে পারেন।

পুজোয় লম্বা ছুটি পাবেন? সামান্য কিছু টাকায় ঘুরে আসতে পারেন এই সব পাহাড়ি জায়গা থেকে

প্রতীকী ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 9 August 2025 19:10

দ্য ওয়াল ব্যুরো: সারাবছর কাজের ফাঁকে লম্বা ছুটি মেলে না বললেই চলে। অফিসে বসের রাগী মুখ ভেবে অনেকেই ছুটির আবেদন করতেও সাহস পান না। তাই দুর্গাপুজোর ছুটিই হয়ে ওঠে বছরের সেরা বেড়ানোর সময়। আলাদা করে ছুটি নিতে হয় না, সমস্যাও হয় না বললেই চলে।

তবে পুজোয় বাজেটও একটা বড় প্রশ্ন। উপহার, নতুন জামাকাপড়, নানান খরচের মাঝে বেড়ানোর খরচ জোগাড় করতে নাভিশ্বাস ওঠে। চাইলে ৮-১০ হাজার টাকার মধ্যে (যাতায়াত বাদে) বেশ কিছু পাহাড়ি জায়গায় কয়েকদিনের জন্য ঘুরে আসতে পারেন, রইল খোঁজ।

চারখোল

কালিম্পং থেকে কিছুটা দূরে চারখোল স্বপ্নের মতো। কলকাতা থেকে দূরত্ব প্রায় ৬৩০ কিমি। কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়, পাহাড়ি পথের অপূর্ব দৃশ্য, কমলালেবু আর এলাচ গাছের সুগন্ধ, সব মিলিয়ে এখানে কাটানো দিনগুলো জীবনের স্মৃতিতে রয়ে যাবে। এখানকার হোটেল ও হোমস্টে গুলি আগেভাগে বুকিং করলে সাশ্রয় হয়।

পাবং

চারখোল থেকে মাত্র ৪-৫ কিমি দূরে। শান্ত, নির্জন, সবুজে ঘেরা এই গ্রাম ক্লান্ত মনকে নতুন প্রাণ দেয়। হোমস্টের বারান্দায় বসে সূর্যাস্ত দেখার অনুভূতি অন্যরকম হতে পারে। ২-৩ দিনের ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা।

ইয়কসাম

পশ্চিম সিকিমের এই ঐতিহাসিক শহর, নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে ৫-৬ ঘণ্টার পথ। রয়্যাল প্যালেস, পুরনো মনাস্ট্রি, নরবুগাং পার্ক, সব মিলিয়ে ইয়কসাম ইতিহাস ও প্রকৃতিপ্রেমীদের জন্য সমান আকর্ষণীয়। শহর হলেও এখানকার পরিবেশ এখনও শান্ত।

নামচি

৪৪০০ ফুট উচ্চতায় সিকিমের দক্ষিণের এই শহর থেকে কাঞ্চনজঙ্ঘা-সহ একাধিক তুষারশৃঙ্গ দেখা যায় স্পষ্টভাবে। নামচি থেকে চারধাম কমপ্লেক্স, রক গার্ডেন-সহ বেশ কিছু জায়গা ঘুরে দেখতে পারেন। বিশাল ১০৮ ফুট শিবমূর্তি আর সাঁইবাবা মন্দির এখানকার বিশেষ আকর্ষণ।

পুজোর ভিড়ের মাঝেও যদি প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটাতে চান, তাহলে এই জায়গাগুলো হতে পারে আপনার ঠিকানা। আর সবচেয়ে বড় কথা, বাজেটের বাইরে না গিয়েই পাহাড়কে আপন করে নেওয়া যাবে।


```