Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

তেজস্বীকে খুনের চেষ্টা চলছে, গুরুতর অভিযোগ মা রাবড়ির, নিশানায় নীতীশ, বিজেপি নেতা

তেজস্বী বর্তমানে বিহার বিধানসভার বিরোধী দলনেতা। একটা সময় ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী।

তেজস্বীকে খুনের চেষ্টা চলছে, গুরুতর অভিযোগ মা রাবড়ির, নিশানায় নীতীশ, বিজেপি নেতা

পুত্র তেজস্বীর সঙ্গে রাবড়িদেবী।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 July 2025 09:26

দ্য ওয়াল ব্যুরো: গুরুতর অভিযোগ তুলেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিহার বিধান পরিষদের বিরোধী দলনেত্রী রাবড়ি দেবী (Rabri Devi, ex CM of Bihar and leader of thenoppossiton, Bihar state legislative council)। বিহার বিধানসভার নির্বাচনের আগে তাঁর পুত্র তেজস্বী যাদবকে (Tens sso  Jadav) হত্যার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন রাবড়ি দেবী।

তেজস্বী বর্তমানে বিহার বিধানসভার বিরোধী দলনেতা। একটা সময় ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী। আগামী বিধানসভা নির্বাচনে তিনি ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে আলোচনা আছে। যদিও সরকারিভাবে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে জোটের তরফে ঘোষণা করা হয়নি। তবে রাষ্ট্রীয় জনতা দল তেজস্বীকে সামনে রেখে ভোটের অঙ্ক সাজাচ্ছে।

তাঁর মা তথা লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ির অভিযোগ, এ পর্যন্ত চারবার তাঁর ছেলেকে হত্যার চেষ্টা হয়। গোপন সূত্রে তিনি খবর পেয়েছেন, সেই চেষ্টা এখনও অব্যাহত আছে।

রাবড়ি নিশানা করেছেন নীতীয় কুমারের সরকার ও বিজেপিকে। বলেছেন সরকার ও তাদের সহযোগীরাই হত্যা ষড়যন্ত্রে লিপ্ত। রাবড়ি দেবী ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন।

বিহারে বিধানসভা ও বিধান পরিষদের বর্ষাকালীন অধিবেশন শুক্রবার শেষ হয়েছে। দু'দিন আগে নীতীশের মন্ত্রিসভার উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরী বিধানসভায় তেজস্বীর উদ্দশে বলেন, শাট আপ। আপনি একজন লুটেরার সন্তান।

প্রসঙ্গত, তেজস্বীর বাবা লালুপ্রসাদের বিরুদ্ধে পশুখাদ্য কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছ। দীর্ঘদিন তিনি জেলে ছিলেন।

রাবড়ি দেবী পাল্টা সম্রাট চৌধুরীকে নিশানা করেন। বলেন, ওঁকে ওঁর ছোট বয়স চিনি। পাটনার রাস্তায় দাদাগিরি করে বেড়াত। মেয়েদের হেনস্থা করত।

বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়াল রাবড়ির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, প্রয়োজনে বিরোধী দলনেতা তেজস্বীর নিরাপত্তা বাড়ানো হোক। বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা অর্থহীন। প্রসঙ্গত, তেজস্বী এখন ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা পান।


```