Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

Zomato: এবার স্যান্ডউইচের ভেতর মিলল প্লাস্টিকের গ্লাভস! গাফিলতির অভিযোগে নাম জড়াল জোম্যাটোর

তবে এখনও পর্যন্ত রেস্তরাঁ কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। জোম্যাটোর পক্ষ থেকেও তদন্তের বিস্তারিত জানানো হয়নি।

Zomato: এবার স্যান্ডউইচের ভেতর মিলল প্লাস্টিকের গ্লাভস! গাফিলতির অভিযোগে নাম জড়াল জোম্যাটোর

স্যান্ডউইচের ভেতরেই পাওয়া গেল প্লাস্টিকের গ্লাভস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 August 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে খাবার (online food) অর্ডার করে সে এক ভয়াবহ অভিজ্ঞতা। নয়ডার জনপ্রিয় ডেলিভারি-অনলি ফুড চেইন স্যালাড ডেইজ (Salad Days) থেকে অর্ডার করা স্যান্ডউইচের (sandwitch) ভেতরেই পাওয়া গেল একটি প্লাস্টিকের গ্লাভস (plastic gloves in sandwitch)। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

সতীশ সরাওগী নামে এক ব্যক্তি ‘এক্স’ (পূর্বতন টুইটার)-এ বিষয়টি তুলে ধরেন। তিনি জোম্যাটো (zomato) থেকে দু’টি স্যান্ডউইচ অর্ডার করেছিলেন - একটি ব্রকোলি, কর্ন ও বেসিল পেস্টো স্যান্ডউইচ, অন্যটি স্মোকড কটেজ চিজ ও পেপার স্যান্ডউইচ। কিন্তু স্যান্ডউইচ কাটতেই দেখা যায় ভেতরে একটি হলুদ প্লাস্টিকের গ্লাভস।

সতীশ সোশ্যাল মিডিয়ায় জোম্যাটোকে ট্যাগ করে লিখেছেন, “আমি স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, কিন্তু ভেতরে একটা গ্লাভস পেলাম। এটা একেবারেই অগ্রহণযোগ্য, গুরুতর স্বাস্থ্য-ঝুঁকিও রয়েছে। অবিলম্বে এই বিষয়টির তদন্ত করে জানান।”

পোস্টে তিনি শুধু জোম্যাটোকেই নয় FSSAI, জোম্যাটো সিইও দীপিন্দর গয়াল (Zomato CEO Deepinder Goyal) ও একাধিক সংবাদমাধ্যমকেও ট্যাগ করেছেন।

জোম্যাটোর এই ক্ষেত্রে কী প্রতিক্রিয়া?

অভিযোগ দেখে জোম্যাটোও হতবাক। সংস্থার Zomato Cares থেকে প্রতিক্রিয়া জানানো হয় দ্রুত। বলা হয়, “হাই সতীশ, আমরা একেবারেই হতবাক গোটা ঘটনাতে। আপনার জন্য এটা কতটা বিরক্তিকর ছিল, তা আমরা কল্পনাও করতে পারছি না। আমাদের কিছুটা সময় দিন, আমরা রেস্তরাঁ পার্টনারের সঙ্গে আলোচনা করছি। শিগগিরই আপনার সঙ্গে যোগাযোগ করব।”

তবে এখনও পর্যন্ত Salad Days কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। জোম্যাটোর পক্ষ থেকেও তদন্তের বিস্তারিত জানানো হয়নি।

সেক্ষেত্রে খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ঘটনাটি নতুন করে খাদ্য-নিরাপত্তা এবং অনলাইন খাবার ডেলিভারির মান নিয়েই প্রশ্ন তুলেছে। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় খাবারের মধ্যে অস্বাভাবিক বস্তু মেলায় গ্রাহকরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনা তারই সর্বশেষ সংযোজন।


```