Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

স্ন্যাকসের পুরের মধ্যে থেকে বেরোল আস্ত সাপ! বেকারির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহিলার

খাবারে এতদিন চুল পাওয়া তাও একরকম ছিল, কিন্তু এবার স্ন্যাকসের মধ্যে পাওয়া গেল আস্ত এক সাপ। 

স্ন্যাকসের পুরের মধ্যে থেকে বেরোল আস্ত সাপ! বেকারির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহিলার

স্ন্যাক্সের মধ্যে পাওয়া গেল সাপ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 13 August 2025 15:16

দ্য ওয়াল ব্যুরো: রেস্তরাঁ থেকে খাবার অর্ডার করলেন, খাবার যথাসময়ে এল। কিন্তু সুন্দর করে প্যাক করা প্যাকেট খুলে ভেতর থেকে বেরিয়ে এল ‘সারপ্রাইজ’। এ কী!

খাবারে এতদিন চুল পাওয়া তাও একরকম ছিল, কিন্তু এবার তেলেঙ্গনায় স্ন্যাকসের মধ্যে পাওয়া গেল আস্ত এক সাপ। ঘটনাটি ঘটেছে, মেহবুবনগর জেলায়। স্থানীয় বেকারির বিরুদ্ধে পুলিশের কাছে দায়ের হয়েছে অভিযোগ।

জানা গিয়েছে, শ্রীসাইলা নামের এক মহিলা জাডচারলা পৌর এলাকার আয়েঙ্গার বেকারি থেকে একটি ডিমের পাফ ও একটি কারি পাফ কিনেছিলেন। বাড়ি ফিরে সন্তানদের সঙ্গে খাওয়ার জন্য কারি পাফটি খুলতেই তিনি সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন।

সঙ্গে সঙ্গে তিনি বেকারিতে গিয়ে বিষয়টি জানান। তারপরেও মালিক উদাসীন আচরণ করেন এবং ঘটনাটির যা ব্যাখা দেন তা একেবারেই অপ্রাসঙ্গিক বলে দাবি করেন ওই মহিলা। এতেই ক্ষুব্ধ হয়ে শ্রীসাইলা ও তাঁর পরিবার জাডচারলা থানায় গিয়ে অভিযোগ জানান।

সম্প্রতি গুজরাতের আমদাবাদের একটি ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায়। একটি জনপ্রিয় ব্র্যান্ডের আইসক্রিম থেকে পাওয়া যায় মৃত টিকটিকির লেজ। আইসক্রিম অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পর ওই ঘটনা সামনে আসে। অসুস্থ হয়ে পড়েন একজন। ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ওই দোকানের বিরুদ্ধে, এমনকী সরকারি পদক্ষেপ দোকান সিল করেও দেওয়া হয়।

প্রসঙ্গত, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) সম্প্রতি এক নতুন ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে খাবারে গুণমান নিয়ে প্রশ্ন থাকলে বা অপরিচ্ছন্নতা দেখলে শুধু কিউআর কোড (QR code) স্ক্যান করেই আপনি সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

এই পদক্ষেপের মূল লক্ষ্য হল খাবারের মান, প্যাকেজিং, লেবেলিং, পরিচ্ছন্নতা বা বিভ্রান্তিকর তথ্য সংক্রান্ত অভিযোগগুলি দ্রুত, সহজ এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ ও সমাধান করা।

অভিযোগের বিষয় হতে পারে – বাসি খাবার, পোকামাকড় বা ছত্রাক পাওয়া, ভুল লেবেলিং, বা অপরিচ্ছন্ন পরিবেশ।


```