Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

রেস্তরাঁর খাবারে পোকা? QR কোড স্ক্যান করেই অভিযোগ জানাতে পারবেন, জানুন কীভাবে

আপনি যেসব খাবার বা খাদ্যপণ্য কিনছেন, তা নিয়ে অভিযোগ জানানো বা প্রতিকার পাওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সচেতন হয়ে নিজের অধিকার প্রয়োগ করতে হবে।

রেস্তরাঁর খাবারে পোকা? QR কোড স্ক্যান করেই অভিযোগ জানাতে পারবেন, জানুন কীভাবে

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 August 2025 16:16

দ্য ওয়াল ব্যুরো: খাবারের মান (Food quality) ও রেস্তরাঁগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা (Restaurant safety) নিয়ে যদি আপনার কোনও অভিযোগ থাকে, তবে তা জানানোর পদ্ধতি এখন আরও সহজ ও প্রযুক্তিনির্ভর দিকে এগিয়ে নিয়ে এল FSSAI।

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) সম্প্রতি এক নতুন ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে খাবারে গুণমান নিয়ে প্রশ্ন থাকলে বা অপরিচ্ছন্নতা দেখলে শুধু কিউআর কোড (QR code) স্ক্যান করেই আপনি সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

FSSAI জানিয়েছে, দেশের সমস্ত রেস্তরাঁ, হোটেল, ক্যাফে ও খাদ্য বিপণন কেন্দ্রগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন ‘Food Safety Connect’ অ্যাপের সঙ্গে যুক্ত একটি কিউআর কোড বিলিং কাউন্টার ও ডাইনিং এরিয়াতে স্পষ্টভাবে ঝুলিয়ে রাখে। শুধু অফলাইন নয়, এই কিউআর কোডটি তাদের ওয়েবসাইট ও অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মেও থাকতে হবে।

FSSAI-র অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে -

“জাতীয় স্তরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাগরিকদের সক্রিয়ভাবে যুক্ত করার জন্য এই পোর্টাল তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই তাদের অভিযোগ জানাতে পারবেন, নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারবেন, কোনও ফুড বিজনেস অপারেটরের (FBO) লাইসেন্স বা রেজিস্ট্রেশন যাচাই করতে পারবেন, এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত প্রাসঙ্গিক ভিডিও বা প্রতিবেদন দেখতে পারবেন।”

FSSAI আরও বলেছে, “আপনি খাবার কিনছেন মানে ক্রেতা হিসেবে আপনার কিছু নির্দিষ্ট অধিকার রয়েছে। আপনি যেসব খাবার বা খাদ্যপণ্য কিনছেন, তা নিয়ে অভিযোগ জানানো বা প্রতিকার পাওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সচেতন হতে হবে এবং নিজের অধিকার প্রয়োগ করতে হবে।”

অভিযোগ জানাতে হলে গ্রাহকদের https://foscos.fssai.gov.in/consumergrievance এই ওয়েব পোর্টালে যেতে হবে অথবা গুগল প্লে স্টোর থেকে ‘Food Safety Connect’ মোবাইল অ্যাপটি ডাউনলোড করে সরাসরি অভিযোগ পোস্ট করা যাবে।

এই পদক্ষেপের মূল লক্ষ্য হল খাবারের মান, প্যাকেজিং, লেবেলিং, পরিচ্ছন্নতা বা বিভ্রান্তিকর তথ্য সংক্রান্ত অভিযোগগুলি দ্রুত, সহজ এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ ও সমাধান করা।

অভিযোগের বিষয় হতে পারে – বাসি খাবার, পোকামাকড় বা ছত্রাক পাওয়া, ভুল লেবেলিং, বা অপরিচ্ছন্ন পরিবেশ।

কিউআর কোড স্ক্যান করার পর অভিযোগটি FSSAI-এর সংশ্লিষ্ট আঞ্চলিক আধিকারিকদের কাছেই পৌঁছে যাবে। এতে শুধু দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না, রেস্তরাঁগুলিও বাধ্য হবে উচ্চতর মান বজায় রাখতে। একই সঙ্গে গ্রাহকের অংশগ্রহণও বাড়বে খাবারের মান নিয়ন্ত্রণে।


```