Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাণিজ্য নিয়ে আলোচনায় ভারত-আমেরিকা, ছবি পোস্ট করে বাণিজ্যমন্ত্রী লিখলেন, 'বৈঠক ইতিবাচক'

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির (India Pakistan Ceasefire) কেউকেটা তিনিই, তাঁরই উদ্যোগে দুই দেশের মধ্যে সংঘর্ষ অস্তমিত হয়েছে, এমনই দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

বাণিজ্য নিয়ে আলোচনায় ভারত-আমেরিকা, ছবি পোস্ট করে বাণিজ্যমন্ত্রী লিখলেন, 'বৈঠক ইতিবাচক'

ট্রাম্প ও মোদী

শেষ আপডেট: 20 May 2025 10:20

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির (India Pakistan Ceasefire) কেউকেটা তিনিই, তাঁরই উদ্যোগে দুই দেশের মধ্যে সংঘর্ষ অস্তমিত হয়েছে, এমনই দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যদিও এহেন দাবি মানতে নারাজ নয়াদিল্লি (New Delhi)। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল, ভারত-আমেরিকার মধ্যেকার দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির ভবিষ্যৎ কী? কোন পথেই বা এগোবে?

কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের (Piyush Goyal) সদ্য সোশ্যাল মিডিয়া পোস্ট বুঝিয়ে দিতে চাইছে যে আলোচনা ঠিক পথেই এগোচ্ছে। আমেরিকার বাণিজ্যসচিব হোয়ার্ড লুটনিকের সঙ্গে হাসি মুখে, হাত ধরা ছবি পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, প্রথম দফার বাণিজ্যচুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে তাঁদের। যদিও কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা খোলসা করেননি পীযূষ।

যদিও সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তিতে তিনটি ভাগ রয়েছে। এই চুক্তি নিয়ে জুলাই মাসের মধ্যে প্রাথমিক সিদ্ধান্তে আসতে পারে দুই দেশ।

ভারত এবং আমেরিকার মধ্যে বিগত কয়েক মাস ধরে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে দফায় দফায় আলোচনা চলছে। কখনও আমেরিকার প্রতিনিধিদল ভারতে এসেছে আলোচনার জন্য, কখনও ভারতীয় প্রতিনিধিদল আমেরিকায় গিয়েছে।

কিন্তু, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজিনার আবহে ট্রাম্পের একের পর এক মন্তব্য বাণিজ্যচুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। এ কথা বলার কারণ, আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেছিলেন ভারতে আর অ্যাপেলের জিনিস তৈরি না-করার জন্য অ্যাপেল কর্তা টিম কুককে প্রস্তাব দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, ট্রাম্প আরও দাবি করেন, ভারত নাকি নিঃশুল্ক বাণিজ্যচুক্তির প্রস্তাব দিয়েছিল আমেরিকাকে। যদিও ট্রাম্পের ওই মন্তব্যের পরপরই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে দেন, বাণিজ্য নিয়ে আলোচনা চলছে। কিন্তু কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।


```