Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুদ্ধবিরতির লক্ষ্যে রাশিয়া-ইউক্রেন আলোচনায় বসবে, পুতিনের সঙ্গে কথা বলে দাবি ট্রাম্পের

দীর্ঘ তিন বছর পর তাহলে কি শেষমেশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) শেষ হতে চলেছে? আশার আলো দেখাচ্ছে সোমবার ফোনে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) টানা দু'ঘণ্টার আলোচনা।

যুদ্ধবিরতির লক্ষ্যে রাশিয়া-ইউক্রেন আলোচনায় বসবে, পুতিনের সঙ্গে কথা বলে দাবি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন

শেষ আপডেট: 20 May 2025 07:55

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ তিন বছর পর তাহলে কি শেষমেশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) শেষ হতে চলেছে? আশার আলো দেখাচ্ছে সোমবার ফোনে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) টানা দু'ঘণ্টার আলোচনা। এদিনের বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির লক্ষ্যে তৈরি মস্কো। ইতিবাচক বার্তা মিলেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দিক থেকেও। তিনি তাঁর সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ-এ লিখেছেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতির লক্ষ্যে অতি শীঘ্র শান্তি আলোচনায় বসতে চলেছে।

আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হলে মস্কো অন্তর্বর্তী যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না বলেই মনে করছেন কূটনীতিকরা। তাঁদের মতে, পুতিন আশঙ্কা করছেন অন্তর্বর্তী যুদ্ধবিরতির সময়টুকুর সদ্ব্যবহার করে পশ্চিম ইউরোপের দেশগুলির সহায়তার অস্ত্র আমদানি করে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নেবেন জেলেনস্কি। এ বিষয়েও ট্রাম্পের কাছে কিছু শর্ত রেখেছেন পুতিন।

পুতিনের সঙ্গে সোমবারের আলোচনা 'বেশ ভাল' হয়েছে বলেই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধ থামানোর লক্ষ্যে আলোচনার প্রক্রিয়া খুবই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। যুদ্ধবিরতির শর্তগুলি কী হবে, তা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সরাসরি নির্ধারণ করবে রাশিয়া-ইউক্রেন।

পাশাপাশি মার্কিন প্রেসিডেমট আরও জানিয়েছেন, পুতিনের সঙ্গে আলোচনায় উঠে আসা বিষয়গুলি তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি-সহ ইউরোপের দেশগুলির রাষ্ট্রনেতাদের ইতিমধ্যেই জানিয়ে রেখেছেন।

অন্যদিকে, গত সপ্তাহেই ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের আধিকারিকদের মধ্যে একদফা বৈঠক হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই দুই দেশের মধ্যে প্রথম সরাসরি আলোচনা। এদিন ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইস্তানবুলের সেই আলোচনার প্রসঙ্গও উল্লেখ করেছেন পুতিন।

শুধু তাই নয়, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি পরোক্ষে বার্তা দিয়ে পুতিন বলেছেন, শান্তি ফেরানোর জন্য নমনীয়তা দেখানো উচিত। মস্কো যে শান্তিপ্রতিষ্ঠায় সত্যিই আন্তরিক, তা বোঝাতে একটি স্মারকলিপির প্রস্তাবও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। যেখানে শান্তিচুক্তির সম্ভাব্য শর্তগুলি উল্লেখ করা থাকবে। তার ভিত্তিতেই দুই দেশের মধ্যে আলোচনা এগনোর প্রস্তাব দিয়েছেন তিনি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনার প্রক্রিয়ায় সমর্থন জানানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন পুতিন।

বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুদ্ধবিরতির শর্ত হিসেবে নাকি আন্তর্জাতিক ভাবে 'ইউক্রেনের ভূখণ্ড' হিসেবে স্বীকৃত ক্রাইমিয়া এবং ডনবাসে রুশ দখলদারি বজায় রাখার বার্তা দিয়েছেন পুতিন।


```