Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'এন' শব্দের দিকে চলে যাচ্ছিল! ভারত-পাক সংঘাত নিয়ে ফের মুখ খুললেন ট্রাম্প, কী বোঝাতে চাইলেন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা করার আগেই ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় তা জানিয়েছিলেন।

'এন' শব্দের দিকে চলে যাচ্ছিল! ভারত-পাক সংঘাত নিয়ে ফের মুখ খুললেন ট্রাম্প, কী বোঝাতে চাইলেন

ডোনাল্ড ট্রাম্প

শেষ আপডেট: 17 May 2025 14:28

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি (India Pakistan Ceasefire) তাঁর জন্য হয়েছে, বারংবার এই দাবি করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল, তাও তিনি আটকেছেন বলে ইতিমধ্যে দাবি করেছেন তিনি। মার্কিন এক সংবাদমাধ্যমে ফের এই ইস্যুতে মুখ খুলেছেন ট্রাম্প। সেখানে 'এন' শব্দের (N Word) উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কী বোঝাতে চাইলেন তিনি?

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা করার আগেই ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় তা জানিয়েছিলেন। বলেছিলেন, তাঁর সঙ্গে রাতভর আলোচনার পর দুই পক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, তারপর থেকে একাধিকবার দাবি করেছেন, ভারত-পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করবেন বলে প্রস্তাব দিয়েছেন তিনি এবং তাতেই দুই পক্ষ খুশি হয়ে সংঘাত বন্ধ করেছে। এখন বললেন, সংঘাত বন্ধ না হলে খুব খারাপ হতে পারত। 'এন' শব্দের দিকে মোড় নিত সংঘাত।

আমেরিকান সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ''দুই পক্ষই শক্তিশালী। দুজনেই একে একে শক্তি প্রদর্শন করছিল। কিন্তু তার পরের ধাপ যা হত, তা ভয়ানক। ‘এন ওয়ার্ড’-এর দিকে চলে যাচ্ছিল পরিস্থিতি। তবে তা না হওয়ায় প্রচুর মানুষের প্রাণ বেঁচেছে।'' এরপরই সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্পের প্রশ্ন, 'এন ওয়ার্ড মানে জানেন তো? খুব সাংঘাতিক শব্দ ওটা। পরমাণু অস্ত্র বোঝাতে ওই শব্দ ব্যবহার করা হয়।'

সম্প্রতি কাতারে মার্কিন সেনার বেসে গেছিলেন ট্রাম্প। সেখানে বক্তব্য পেশ করে ভারত-পাক ইস্যু নিয়ে বলেছিলেন, ভারত এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর শর্ত ছিল, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। একে অপরকে হামলা করা থেকে বিরত থাকতে হবে। কার্যত তারপরই নাকি দুই দেশ সংঘাত থেকে সরে আসে। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ''আমি শুধু সাহায্য করেছি বললে ভুল হবে। নিশ্চিতভাবে সাহায্য করেছি।''

এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ দিনের কাশ্মীর সমস্যা নিয়েও মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প। যদিও ভারতের তরফে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে, জম্মু-কাশ্মীর সমস্যা ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু। এতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তবে সেসবে পাত্তা না দিয়ে ট্রাম্পের পাল্টা বার্তা, ''আমি ওদের সমস্যার সমাধান করে দিতে পারব। আমি সব সমস্যার সমাধান করতে পারি। এটাও করে দেব।'' 


```