Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Tahawwur Rana: তিহাড় জেলের খাবার মুখে রোচে না তাহাউরের, ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রীর পাতে কী কী দেয় জেল কর্তৃপক্ষ

তিহাড় জেলের খাবার মুখে রোচে না ২৬/১১ মুম্বই হামলার (Mumbai Attack) অন্যতম চক্রী তাহাউর রানার (Tahawwur Rana)। আমেরিকা থেকে নিয়ে এসে তাহাউরকে হাই-রিস্ক বন্দিদের জন্য বেছে রাখা সেলে বন্দি করা হয়েছে। 

Tahawwur Rana: তিহাড় জেলের খাবার মুখে রোচে না তাহাউরের, ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রীর পাতে কী কী দেয় জেল কর্তৃপক্ষ

তাহাউর রানা

শেষ আপডেট: 17 May 2025 14:10

দ্য ওয়াল ব্যুরো: তিহাড় জেলের খাবার মুখে রোচে না ২৬/১১ মুম্বই হামলার (Mumbai Attack) অন্যতম চক্রী তাহাউর রানার (Tahawwur Rana)। আমেরিকা থেকে নিয়ে এসে তাহাউরকে হাই-রিস্ক বন্দিদের জন্য বেছে রাখা সেলে বন্দি করা হয়েছে। একজন বন্দিকে জেলে যা যা খেতে (Tahawwur Rana Jail Menu) দেওয়ার কথা, সবই তাকে দেওয়া হচ্ছে। কিন্তু তার পেটে খিদে নেই।

পাক সেনাবাহিনীর প্রাক্তন চিকিৎসক মুম্বই হামলার অন্যতম চক্রীকে এখন জেলের কর্মীরা 'কয়েদি নম্বর ১৭৮৪' নামেই চেনে। তাহাউর-সহ মোট ৬ জন এই সেলে বন্দি। এমন ভাবেই সেটি তৈরি করা যাতে কেউ কারও সঙ্গে দেখা বা কথা না বলতে পারে।

হাইপ্রোফাইল এই বন্দির সুরক্ষার জন্য সর্বক্ষণ সজাগ তিহাড় জেল কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টা নজরদারি তো বটেই, না চেখে কোনও খাবারই দেওয়া হচ্ছে না তাহাউরকে। তার জন্য সকাল ৭টায় চা-বিস্কুট, রুটি, ডালিয়ার ব্যবস্থা রাখা হয়েছে। দুপুরে ভাত, ডাল, সবজি। সন্ধ্যায় চায়ের সঙ্গে অল্প স্ন্যাক্স। রাতে ফের ভাত, ডাল, সবজি। কিন্তু জেল কর্তৃপক্ষের দাবি, খাবারে নিয়ে নকশা রয়েছে তাহাউরের। মুখেও রুচি নেই তার।

অন্যদিকে, স্বল্পভাষী তাহাউর জেল কর্তৃপক্ষের কাছে দু'টি জিনিস চেয়েছেন বলে জানা গিয়েছে। বই এবং ওয়েস্টার্ন টয়লেট।

আগামী ৬ জুন পর্যন্ত মুম্বই হামলার মূল চক্রীকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। ইতিমধ্যেই তাঁর কণ্ঠস্বর এবং হাতের লেখার নমুনা সংগ্রহ করে আদালতে জমা করেছে এনআইএ। সূত্রের খবর, শুধুমাত্র ইংরেজিতেই কথা বলছে তাহাউর। তাকে দেওয়া হয়েছে ৬টি কম্বল। এর মধ্যে ৩টি বিছানা হিসেবে ব্যবহার করার জন্য। এছাড়াও একটি ফ্যানের বন্দোবস্তও করে দিয়েছে জেল কর্তৃপক্ষ।


```