Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছত্তীসগড়ের দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু! রেড সিগন্যাল মানেনি প্যাসেঞ্জার ট্রেন, অনুমান রেলের

বিলাসপুর, চাঁপা, রায়গড়, পেন্দ্রা রোড, করবা ও উস্লাপুরে জরুরি যোগাযোগ নম্বর চালু করা হয়েছে যাতে যাত্রীরা ও তাঁদের আত্মীয়রা সহায়তা পেতে পারেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত যাত্রী ও তাঁদের পরিবারকে সবরকমভাবে সহযোগিতা করা হবে।

ছত্তীসগড়ের দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু! রেড সিগন্যাল মানেনি প্যাসেঞ্জার ট্রেন, অনুমান রেলের

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 November 2025 07:50

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Passenger train collided with a goods train) মৃতের সংখ্যা বেড়েছে। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত একাধিক, তাঁদের অনেকেই আশঙ্কাজনক। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিলাসপুর স্টেশনের কাছে ঘটে এই মর্মান্তিক ঘটনা (Chhattisgarh train accident)। রেলের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় যাত্রীবাহী ট্রেনটির (ডেমু) লাল সিগন্যাল অমান্য করার কারণে।

রেলওয়ে বোর্ডের একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিলাসপুর থেকে করবার গেভরা যাচ্ছিল ওই ডেমু (Diesel Electric Multiple Unit) ট্রেনটি। মাঝপথেই গাতোরা ও বিলাসপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় সেটি একটি মালগাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারে (Chhattisgarh train accident)। ধাক্কার তীব্র অভিঘাতের ফলে যাত্রীবাহী কামরাগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। 

একাধিক ভিডিওতে রেল ট্র্যাকের উপর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় (ভিডিও-র সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর।

দুর্ঘটনার পরপরই রেল প্রশাসন দ্রুত উদ্ধারকাজ শুরু করে (Chhattisgarh train accident)। উচ্চপদস্থ রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। রেলওয়ে বোর্ড ইতিমধ্যেই ঘোষণা করেছে, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

বিলাসপুর, চাঁপা, রায়গড়, পেন্দ্রা রোড, করবা ও উস্লাপুরে জরুরি যোগাযোগ নম্বর চালু করা হয়েছে যাতে যাত্রীরা ও তাঁদের আত্মীয়রা সহায়তা পেতে পারেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত যাত্রী ও তাঁদের পরিবারকে সবরকমভাবে সহযোগিতা করা হবে।

রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে কমিশনার অফ রেলওয়ে সেফটির (CRS) নেতৃত্বে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। লাল সিগন্যাল অমান্য করার বিষয়টি কতটা দায়ী, তা খতিয়ে দেখা হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে রেলওয়ের তরফে নতুন নির্দেশিকা জারি করার বিষয়েও আলোচনা চলছে।


```