কী করে দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও কারণ স্পষ্ট নয়।

সম্বলপুরে দুর্ঘটনা
শেষ আপডেট: 24 July 2025 11:37
দ্য ওয়াল ব্যুরো: ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা। আজ সকালে বেলাইন হয় কলকাতা-সম্বলপুরগামী ট্রেন। হতাহতের কোনও খবর নেই। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন রেল কর্মীরা।
গত কয়েক বছরে একাধিক বড় ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে ওড়িশা। মৃত্যু হয়েছে একাধিক। চলতি বছর মার্চেও কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়া ঢোকার পর কামাখ্যা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পড়ে। মৃত্যু হয় একজনের।
আজও যখন লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটি, তখন বড় ক্ষতির আশঙ্কা করেছিলেন যাত্রীরা। আতঙ্কে বহু মানুষ চিৎকার করতে শুরু করেন। কিন্তু রেল কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কী করে দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও কারণ স্পষ্ট নয়।