Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ছত্তীসগড়ে প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সংঘর্ষ মালগাড়ির! ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১০, আরও প্রাণহানির আশঙ্কা

প্রাথমিকভাবে জানা গেছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহতের সংখ্যাও একাধিক। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ছত্তীসগড়ে প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সংঘর্ষ মালগাড়ির! ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১০, আরও প্রাণহানির আশঙ্কা

ছত্তীসগড়ে ভয়াবহ দুর্ঘটনা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 November 2025 18:07

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ছত্তীসগড়ের বিলাসপুরে। মঙ্গলবার জয়রামনগর স্টেশনের কাছে একটি প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে একটি মালগাড়ির সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহতের সংখ্যাও একাধিক। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিলাসপুরে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কী কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। 

সাম্প্রতিককালে ভারতে একের পর এক রেল দুর্ঘটনা যাত্রীদের নিরাপত্তা ঘিরে প্রশ্ন তৈরি করছে।

গত বছর অক্টোবর মাসে মহীশূর-দ্বারভাঙা বাগমতি এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মালগাড়ির। একই লাইনে দুটি ট্রেন চলে আসে, দুর্ঘটনার জেরে ৫টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। দুটি কামরায় আগুন লেগে যায়। বশ কয়েকজন গুরুতর আহত হলেও কোনও প্রাণহানি হয়নি। 

গত বছর জুনমাসে উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। জানা গিয়েছিল, নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে এগোতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে ট্রেনের কয়েকটি কামরা মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু যাত্রী। 

গত বছর জুনমাসে উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। জানা গিয়েছিল, নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে এগোতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে ট্রেনের কয়েকটি কামরা মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু যাত্রী। 

তার ঠিক এক বছর আগেই বালেশ্বরে ঘটেছিল আরও এক ভয়াবহ দুর্ঘটনা। ২০২৩ সালের ২ জুন সন্ধ্যায় করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেস, মালগাড়ির সংঘর্ষে লাইনচ্যুত হয় একাধিক বগি। এই দুর্ঘটনায় কার্যত মৃত্যুমিছিল দেখেছিল দেশ। 


```