ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। বুলন্দশহরের সিনিয়র পুলিশ অফিসার তেজবীর সিং জানান, ভিডিও দেখে অভিযুক্ত দানিশকে শনাক্ত করে রবিবার গ্রেফতার করা হয়েছে (Man arrested for spitting)।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 4 November 2025 14:55
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের অনুষ্ঠানে এসেছেন অতিথিরা। খাওয়া দাওয়ার আয়োজনও প্রচুর। সকলেই পাত পেড়ে খেলেন। কিন্তু উত্তরপ্রদেশের বুলন্দশহরে সেই অনুষ্ঠান মিটতেই সামনে এল এক চাঞ্চল্যকর ভিডিও। যেখানে রুটি বানানোর সময় এক যুবককে থুথু ফেলতে দেখা যায় (cook spits on rotis)। এই ভাইরাল ভিডিও পুলিশের নজরে পড়তেই গ্রেফতার হলেন অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দানিশ বুলন্দশহরের এক বিয়ের অনুষ্ঠানে রুটি বানানোর কাজ করছিলেন। ভিডিওতে (UP wedding viral video) দেখা যায়, তিনি তন্দুরে রুটি দেওয়ার আগে তাতে থুথু ফেলছেন। অতিথিদের পরিবেশনের জন্য সেই রুটিগুলোই ব্যবহার করা হচ্ছিল। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। বুলন্দশহরের সিনিয়র পুলিশ অফিসার তেজবীর সিং জানান, ভিডিও দেখে অভিযুক্ত দানিশকে শনাক্ত করে রবিবার গ্রেফতার করা হয়েছে (Man arrested for spitting)। তাঁর বিরুদ্ধে জনস্বাস্থ্য ও খাদ্যদূষণ আইনে মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে এবং প্রয়োজনে অন্যদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
তেজবীর সিং এক ভিডিও বার্তায় বলেন, 'আমরা ভিডিওটি দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি এবং অভিযুক্তকে ধরেছি। এমন কাজ সমাজে একেবারেই গ্রহণযোগ্য নয় এবং আইনের দৃষ্টিতে এটি বড় অপরাধ।'
थाना पहासू क्षेत्रान्तर्गत शादी समारोह में एक युवक द्वारा थूक कर रोटी बनाते हुए वीडियो वायरल हो रहा है। वीडियो का संज्ञान लेते हुए युवक के विरुद्ध अभियोग पंजीकृत किया गया है तथा युवक को गिरफ्तार कर जेल भेजे जाने के सम्बन्ध में अपर पुलिस अधीक्षक ग्रामीण डॉ0 तेजवीर सिंह की बाइट। pic.twitter.com/HL5ybO2NYx
— Bulandshahr Police (@bulandshahrpol) November 4, 2025
উত্তরপ্রদেশে এই ধরনের প্রথম ঘটনা নয়। এর আগেও রাজ্যের বিভিন্ন জেলা থেকেই একই রকম ভিডিও সামনে এসেছে। চলতি বছরের মে মাসে মীরাটে এক ব্যক্তি রুটি বানানোর সময় থুথু ফেলতে গিয়ে ধরা পড়েন, পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আবার অগস্টে বাঘপত এলাকায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, যেখানে রাস্তার পাশে খাবারের দোকানে এক রাঁধুনিকে রুটিতে থুথু ফেলতে দেখা যায়।
এমন ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসনও। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং খাদ্য নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের অপরাধে কঠোর শাস্তিও দেওয়া হবে।