Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সরানো হচ্ছে সংসদের ‘নম্বর ০১’ গাছ, প্রধানমন্ত্রীর প্রবেশপথের শোভা বাড়াত এই ‘রুপোলি ট্রাম্পেট’

নতুন সংসদ ভবনের গজদ্বার। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। আর সেখানেই দাঁড়িয়ে রয়েছে একটি রূপালি ট্রাম্পেট গাছ।

সরানো হচ্ছে সংসদের ‘নম্বর ০১’ গাছ, প্রধানমন্ত্রীর প্রবেশপথের শোভা বাড়াত এই ‘রুপোলি ট্রাম্পেট’

সরানো হচ্ছে সংসদের ‘নম্বর ০১’ গাছ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 23 August 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো: নতুন সংসদ ভবনের গজদ্বার। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। আর সেখানেই দাঁড়িয়ে রয়েছে একটি রূপালি ট্রাম্পেট গাছ— উজ্জ্বল হলুদ ফুলের ঝাড়ে চেনা এই ট্যাবেবুইয়া আর্জেন্টিয়া। সেই গাছটিই এবার সংসদ চত্বরে স্থানান্তরিত হতে চলেছে।

কারণ, বিশেষ সুরক্ষা দল (SPG) জানিয়েছে— ওই গাছটিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নিরাপত্তার সমস্যা। তাঁদের সতর্কতার পরেই সক্রিয় হয় সিপিডব্লিউডি (CPWD), দিল্লি বনদফতর-সহ একাধিক সংস্থা। সরকারি নথি বলছে, ‘নম্বর ০১’ (Number 01 Tree) হিসেবে চিহ্নিত ওই গাছটি শিগগিরই সংসদ ভবনের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে।

সম্প্রতি বাদল অধিবেশন শেষ হয়েছে। তাই আগামী সপ্তাহেই গাছটি স্থানান্তর প্রক্রিয়া শুরু হতে পারে বলে সরকারি সূত্রের খবর। নির্বাচিত জায়গা ‘প্রেরণা স্থল’। যেখানে দেশের স্বাধীনতা সংগ্রামী ও জাতীয় নায়কদের মূর্তি একত্রে রাখা হয়েছে।

দিল্লি বনদফতরের অনুমতি মিলেছে, তবে কঠোর শর্তসাপেক্ষে। সেখানে বলা হয়েছে, নতুন জায়গায় অন্তত ১০টি দেশজ প্রজাতির চারাগাছ (নিম, অমলতাস, পিপল, বট, শিসম, অর্জুন) রোপণ করতে হবে সিপিডব্লিউডিকে। প্রতিটি চারা গাছকে জিও-ট্যাগ করতে হবে, সাত বছর ধরে নিয়মিত পরিচর্যার প্রতিশ্রুতি দিতে হবে, আর প্রতিবছর তার অগ্রগতি জানাতে হবে বনদফতরকে।

সিপিডব্লিউডি ইতিমধ্যেই ৫৭ হাজার টাকা নিরাপত্তা জামানত জমা দিয়েছে। বনদফতরের নির্দেশ স্পষ্ট, অনুমোদিত গাছ ছাড়া অন্য কোনও গাছ সরানো হলে তা আইনভঙ্গ হিসেবে গণ্য হবে, প্রয়োজনে অনুমতিও প্রত্যাহার হতে পারে।

প্রশ্ন উঠছে এমন এক সময়েই, যখন শুক্রবার সকালে সংসদ ভবনের প্রাচীর টপকাতে গিয়ে ধরা পড়ে এক ২০ বছরের যুবক। লালকেল্লার দিকের গেট সংলগ্ন একটি গাছ বেয়ে উঠছিল সে। তাকে জেরা করছে আইবি, দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল-সহ একাধিক সংস্থা। ফলে গাছ ও নিরাপত্তার বিষয়টি যে কতটা স্পর্শকাতর হয়ে উঠেছে, সংসদ চত্বরে তারই নতুন নজির তৈরি করল এই ‘নম্বর ০১’ গাছের স্থানান্তর।


```