Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ফের সংসদের নিরাপত্তায় গলদ! দেওয়াল টপকে ঢুকে পড়ল অজ্ঞাতপরিচয় যুবক, পাকড়াও করলেন রক্ষীরা

দিল্লির সংসদ ভবনে ফের নিরাপত্তা ভাঙন (Parliament Security Breach)। অজ্ঞাতপরিচয় যুবক দেওয়াল টপকে ঢুকে পড়ায় চাঞ্চল্য। CISF-এর হাতে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চলছে।

ফের সংসদের নিরাপত্তায় গলদ! দেওয়াল টপকে ঢুকে পড়ল অজ্ঞাতপরিচয় যুবক, পাকড়াও করলেন রক্ষীরা

সংসদের নিরাপত্তায় ত্রুটি!

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 22 August 2025 11:51

দ্য ওয়াল ব্যুরো: সংসদে ফের দেখা গেল নিরাপত্তার বড়সড় ফাঁক (Parliament security breach)! শুক্রবার ভোরে সংসদ ভবনের (Parliament) দেওয়াল টপকে এক অজ্ঞাতপরিচয় যুবক ঢুকে পড়ে ভেতরে। যদিও সঙ্গে সঙ্গেই তাঁকে নিরাপত্তারক্ষীরা ধরে ফেলে এবং বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবু প্রশ্ন উঠছে—যেখানে বারবার নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে, সেখানে কীভাবে এ রকম ঘটনা ঘটল?

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সংসদ ভবনের একপাশের গাছে উঠে সেই যুবক দেওয়াল পেরিয়ে ভবনের প্রাঙ্গণে ঢুকে পড়েন। রেল ভবনের দিক থেকে প্রবেশ করার পরই নিরাপত্তা আধিকারিকদের নজরে আসে তার গতিবিধি। কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটার আগেই দ্রুত তাঁকে পাকড়াও করে ফেলেন কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা (CISF)। এখনও পর্যন্ত তাঁর উদ্দেশ্য স্পষ্ট নয়, তবে পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে।

এমন ঘটনা অবশ্য নতুন নয়। গত বছরই অধিবেশন চলাকালীন সংসদ ভবনের ভেতরে ঘটে গিয়েছিল চাঞ্চল্যকর ‘স্মোক বম্ব’ হামলা। হঠাৎই দুই যুবক সংসদের ব্যালকনি থেকে লাফিয়ে পড়ে, এবং তাঁদের জুতোর ভেতর থেকে বের হয় ধোঁয়ার বোমা। মুহূর্তের মধ্যে ভেতরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এর পর থেকেই সংসদের নিরাপত্তা নিয়ে শুরু হয় জোর বিতর্ক।

সেই ঘটনার পর সংসদে নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়। দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা ঐতিহ্যবাহী ওয়াচ অ্যান্ড ওয়ার্ড কমিটি-কে সরিয়ে দেওয়া হয়। দায়িত্ব দেওয়া হয় আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত CISF বাহিনীকে। এমনকি দিল্লি পুলিশের প্রায় দেড়শো কর্মীকে সরিয়ে এনে নিযুক্ত করা হয় CISF জওয়ানদের। তখন দাবি উঠেছিল, নতুন ব্যবস্থায় নিরাপত্তা হবে এতটাই আঁটোসাঁটো যে, একটি মাছিও গলতে পারবে না। কিন্তু তার পরও যদি এক অচেনা যুবক সংসদের দেওয়াল টপকে ঢুকে পড়তে পারে, তবে তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।

বিশেষজ্ঞদের মতে, সংসদ কেবল একটি ভবন নয়, এটি গণতন্ত্রের মন্দির। এখানে যে কোনও নিরাপত্তা ফাঁকই জাতীয় নিরাপত্তার হুমকি। গত বছরের ঘটনায় আতঙ্কের স্মৃতি এখনও তাজা। তাই আজকের এই ঘটনায় ফের একবার কড়া সমালোচনার মুখে পড়েছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কীভাবে এমন একটি বড় ভুল হল।


```