Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সংসদের শীত অধিবেশন শুরু ১ ডিসেম্বর, বিহারের ফল, এসআইআর, দূষণ নিয়ে তপ্ত হবে সভা

শনিবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরকারের প্রস্তাব গ্রহণ করে সংসদের শীত অধিবেশনের অনুমতি দিয়েছেন।

সংসদের শীত অধিবেশন শুরু ১ ডিসেম্বর, বিহারের ফল, এসআইআর, দূষণ নিয়ে তপ্ত হবে সভা

১ ডিসেম্বর থেকে শুরু হয়ে অধিবেশন চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 8 November 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। শনিবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরকারের প্রস্তাব গ্রহণ করে সংসদের শীত অধিবেশনের অনুমতি দিয়েছেন। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে অধিবেশন চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এক্সবার্তায় তিনি লিখেছেন, এবার গঠনমূলক ও অর্থবহ অধিবেশন হবে বলে আশা রাখি। যা আমাদের গণতন্ত্র এবং জনসাধারণের আশাআকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে।

 The Hon’ble President of India Smt. Droupadi Murmu ji has approved the proposal of the Government to convene the #WinterSession of #Parliament from 1st December 2025 to 19th December, 2025 (subject to exigencies of Parliamentary business).

Looking forward to a constructive &… pic.twitter.com/QtGZn3elvT

সাধারণত নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যায় সংসদের শীত অধিবেশন। প্রায় মাসখানেক ধরে চলার কথা। কিন্তু, এবছর মাত্র ১৯ দিনে সভার কার্যাবলি গুটিয়ে নেওয়ার মধ্যে চক্রান্তের গন্ধ খুঁজে বেড়াচ্ছে বিরোধী দলগুলি। দেশজুড়ে অপশাসন এবং ভোটচুরি নিয়ে মুখ ঢাকতে সরকার তাড়াতাড়ি সংসদীয় কাজে হাত গুটিয়ে নেওয়ার মতলব আঁটছে বলে সন্দেহ বিরোধীদের। তবে সরকারি সূত্রে জানা গিয়েছে, বিহারের ফলপ্রকাশের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-২০ সম্মেলনে যোগ দিতে আগামী ২২-২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। সে কারণে ওই সময় অধিবেশন শুরু করা সম্ভব নয়।

শীত অধিবেশনে এবার যে বিষয়গুলি নিয়ে সভা উত্তপ্ত হতে পারে তার মধ্যে প্রধান হচ্ছে- এসআইআর এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তোলা ভোটচুরির প্রসঙ্গ। এর মধ্যে সংযুক্ত হবে বিহার ভোটের ফল। ১৪ নভেম্বর বিহার বিধানসভার ফলপ্রকাশ হবে। এই ফলাফলে যদি এনডিএ জোট পর্যুদস্ত হয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব রাজ্যের মুখ্যমন্ত্রী হন, তাহলে ব্যাপক চাপে পড়ে যাবে সরকারপক্ষ। অন্যদিকে, ফের যদি নীতীশ কুমার-বিজেপির সরকার ক্ষমতায় আসে তাহলেও জোরাল হবে ভোটচুরি প্রসঙ্গ। 


```