ব্যক্তিকে সীমান্তের কাছে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখা যায়। পরে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময়ই তাঁকে আটক করা হয়।

ফাইল ছবি
শেষ আপডেট: 11 August 2025 18:33
দ্য ওয়াল ব্যুরো: সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ। সোমবার জম্মু-কাশ্মীরের কাঠুয়া (Jammu Kashmir Kathua) জেলায় আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের (BSF) হাতে আটক হলেন এক পাকিস্তানি নাগরিক (Pakistani Citizen)। সীমান্তরক্ষী বাহিনীর সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ১১ আগস্ট বিকেলে সীমান্তে সন্দেহজনক এক ব্যক্তিকে লক্ষ্য করেন কর্তব্যরত জওয়ানরা। দেখা যায়, একজন সীমান্ত পার হয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে কাঁটাতারের দিকে এগিয়ে আসছেন। সতর্কবার্তা দেওয়া হলেও তিনি তা উপেক্ষা করেন।
বিএসএফ জানিয়েছে, স্পষ্টত ওই ব্যক্তি পাকিস্তানি নাগরিক। তাঁর চালচলন দেখে জওয়ানরা তাঁর পায়ে গুলি চালান। পরে আহত অবস্থায় তাঁকে দ্রুত আটক করে হেফাজতে নেওয়া হয় এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পরিচয় ও ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে, ঘটনার প্রতিবাদ জানিয়ে সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের (Pakistani Rangers) কাছে আনুষ্ঠানিক নোট পাঠিয়েছে বিএসএফ।
এর আগে, রবিবার সন্ধেয় ইন্দো-নেপাল সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন এক চিনা নাগরিক। এসএসবি-র নিয়মিত তল্লাশির সময় ধরা পড়েন ৬২ বছরের ঝ্যাং ইয়ং। সোনৌলি থানার ওসি অজিত প্রতাপ সিং জানান, তিনি নেপাল থেকে ভারতে আসছিলেন। তাঁর কাছে চিনা পাসপোর্ট থাকলেও ভারতীয় ভিসা বা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র কিছুই ছিল না।
টানা দু’দিনে দুটি আন্তর্জাতিক সীমান্তে বিদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়ায় নিরাপত্তা জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী। তদন্তকারীরা দুই ঘটনায় কোনও সম্ভাব্য যোগসূত্র আছে কি না, তাও খতিয়ে দেখছেন।