Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রাহুলের 'ভোট চুরি' অভিযোগ নিয়ে দল বিরোধী মন্তব্য করায় মন্ত্রিত্ব গেল কংগ্রেস নেতার

গত ৭ মে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী দাবি করেন, গত লোকসভা ভোটে অন্তত ৭০-৭৫টি আসনে বিজেপি কারচুপি করে

রাহুলের 'ভোট চুরি' অভিযোগ নিয়ে দল বিরোধী মন্তব্য করায় মন্ত্রিত্ব গেল কংগ্রেস নেতার

কেএন রাজন্য

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 11 August 2025 17:04

দ্য ওয়াল ব্যুরো: পদত্যাগ করলেন কর্নাটকের সমবায় মন্ত্রী কেএন রাজন্য। ভোটার তালিকায় কারচুপির ইস্যুতে কংগ্রেসের নেতৃত্বে যখন বিরোধীরা নির্বাচন কমিশন অভিযান করছে তখন রাজন্যর একটি মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়। দিল্লি থেকে। কংগ্রেস হাইকমান্ড মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে নির্দেশ দেন, সমবায় মন্ত্রীকে বরখাস্ত করতে। প্রবীণ মন্ত্রীকে বরখাস্ত না করে পদত্যাগ করতে বলেন মুখ্যমন্ত্রী।

গত ৭ মে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী দাবি করেন, গত লোকসভা ভোটে অন্তত ৭০-৭৫টি আসনে বিজেপি কারচুপি করে।জিততে।

দৃষ্টান্ত দিতে গিয়ে রাহুল কর্নাটকের কয়েকটি লোকসভা ও বিধানসভা কেন্দ্রের ফলাফল তুলে ধরেন। ওই রাজ্যের ভোটার তালিকায় লাখ লাখ ভুয়ো ভোটারের নাম থাকার অভিযোগ করেন কংগ্রেস নেতা।

সমবায় মন্ত্রী রাজন্য প্রশ্ন তোলেন, কংগ্রেস এতদিন কী করছিল? তালিকায় ভুয়ো ভোটারের অস্তিত্ব কংগ্রেস ভোটের আগে থেকেই জানত। তখন কেন বলেনি।

কংগ্রেসের মন্ত্রীর এহেন মন্তব্যে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। মন্ত্রী রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করেননি। কিন্তু যা বলেছেন তাতে ভোট চুরির দায় কংগ্রেসের উপরও চেপেছে। দলের একাংশের সঙ্গে বিজেপির বোঝাপড়ার তত্ত্বও সামনে এসেছে। আর এত সব অস্বস্তিকর বিষয় এমন দিনে সামনে এসেছে যেদিন ভোটার তালিকা সংশোধনের ইস্যুতে কমিশন অভিমুখে অভিযানে নেমে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশ আটক করে।


```