Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'বিভ্রম ও আগ্রাসী মানসিকতা,' সিন্ধু নিয়ে রাজনাথের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিল ইসলামাবাদ

রবিবার দিল্লিতে এক সিন্ধি সম্প্রদায়ের অনুষ্ঠানে রাজনাথ জানান, সিন্ধু পাকিস্তানের অংশ হলেও সভ্যতাগতভাবে তা ভারতেরই অঙ্গ। এই নিয়েই তীব্র বিতর্ক শুরু হয়েছে।

'বিভ্রম ও আগ্রাসী মানসিকতা,' সিন্ধু নিয়ে রাজনাথের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিল ইসলামাবাদ

কড়া প্রতিক্রিয়া ইসলামাবাদের

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 24 November 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে “বিভ্রমমূলক”, “বিস্তারবাদী” এবং “আন্তর্জাতিক আইন লঙ্ঘন (violation of international law)” বলে কড়া ভাষায় সমালোচনা করল। সোমবার এক বিবৃতিতে পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানায়, সিন্ধ অঞ্চল ভারতের অংশ হয়ে যেতে পারে, এমন মন্তব্য রাষ্ট্রসঙ্ঘ স্বীকৃত সীমান্ত, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে।

পাকিস্তান সরকারের অভিযোগ, রাজনাথ সিংয়ের মন্তব্য “পুনর্বিবেচনাবাদী, হিন্দুত্ব বিস্তারবাদী মানসিকতা” তুলে ধরে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। পাকিস্তানের বিদেশ মন্ত্রক প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যের নিন্দা জানায়। স্বীকৃত সীমান্তের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার প্রচেষ্টা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলেও দাবি করে।

ইসলামাবাদের বক্তব্য, এমন উত্তেজনাপূর্ণ মন্তব্য এড়িয়ে চলা উচিত ভারতের। তারা পরামর্শ দেয়, ভারত যেন নিজের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে বেশি মনোযোগ দেয়।

কী মন্তব্য করেছিলেন রাজনাথ সিং?

রবিবার দিল্লিতে এক সিন্ধি সম্প্রদায়ের অনুষ্ঠানে রাজনাথ জানান, আজ সিন্ধু পাকিস্তানের অংশ হলেও সভ্যতাগতভাবে তা ভারতেরই অঙ্গ। তিনি বলেন, “সিন্ধু উপত্যকার সাংস্কৃতিক সম্পর্ক ভারতের সঙ্গে অটুট। রাজনৈতিক সীমান্ত বদলায়, ভবিষ্যতে কী হবে বলা যায় না। কে জানে, আগামী দিনে সিন্ধু ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাবে না।”

রাজনাথ সিং আরও বলেন, 'সিন্ধু নদ অনেক সিন্ধি হিন্দুর কাছে পবিত্র এবং এল কে আদবানির প্রজন্ম এখনও ১৯৪৭ সালের দেশভাগে সিন্ধুর ওপারে চলে যাওয়ার কষ্ট ভুলতে পারেনি। এ নদের জল যে মু তিনি জানান, আব-এ-জমজমের মতোই সিন্ধ অঞ্চলের বহু মুসলিম সিন্ধু নদীর জলকে পবিত্র বলে মনে করতেন।'

ইসলামাবাদ জবাবে স্পষ্ট করে দেয়, সিন্ধু প্রদেশ পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ এবং এ নিয়ে কোনও বক্তব্যই তারা মেনে নেবে না। পাকিস্তানের মতে, ভারতের মন্তব্য দুই দেশের সম্পর্কে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করতে পারে।

সম্প্রতি মরক্কোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে দেখা করে রাজনাথ সিং আরও দাবি করেছিলেন, পাক অধিকৃত কাশ্মীর বা PoK কোনও আগ্রাসন ছাড়া “নিজে থেকেই” ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে, কারণ সেখানকার জনগণ ইতিমধ্যেই দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। সেবিষয়ও প্রতিক্রিয়া দেয় ভারত।


```