Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভুয়ো ভারতীয় পরিচয়ে উত্তরপ্রদেশে শিক্ষকতা! ৩০ বছর পর ধরা পড়লেন পাক মহিলা, দায়ের অভিযোগ

বেসিক এডুকেশন ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

ভুয়ো ভারতীয় পরিচয়ে উত্তরপ্রদেশে শিক্ষকতা! ৩০ বছর পর ধরা পড়লেন পাক মহিলা, দায়ের অভিযোগ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 9 January 2026 14:35

দ্য ওয়াল ব্যুরো: অভিযোগ, চাকরি পাওয়ার জন্য পাক নাগরিকত্ব (Pakistan citizenship) লুকিয়েছেন এক মহিলা। শুধু তাই নয়, প্রায় ৩০ বছর ধরে ভারতীয় পরিচয়ে শিক্ষকতাও করেছেন উত্তরপ্রদেশে (Pak woman fake Indian identity for job)। বেসিক এডুকেশন ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম মাহিরা আখতার, তিনি ফরজানা নামেও পরিচিত। কুমহারিয়া গ্রামের একটি প্রাথমিক স্কুলে মাহিরা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করতেন। নকল নথি ব্যবহার করে ভারতীয় নাগরিক হিসেবে চাকরি পাওয়ার অভিযোগেই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার অনুরাগ সিং জানান, ভারতীয় দণ্ডবিধির (ভারতীয় ন্যায় সংহিতা) প্রতারণা ও জাল নথি ব্যবহারের অভিযোগে ৩১৮(৪), ৩৩৬, ৩৩৮ ও ৩৪০ ধারায় মামলা করা হয়েছে। অভিযোগ, পাক নাগরিক হয়েও তিনি ভুয়ো নাগরিকত্বের কাগজ দেখিয়ে শিক্ষা দফতরে চাকরি নেন।

পুলিশের দাবি, ১৯৭৯ সালে এক পাকিস্তানি নাগরিককে বিয়ে করার পর তিনি পাকিস্তানের নাগরিকত্ব নেন। পরে বিচ্ছেদ হলে পাক পাসপোর্টে ভারত ফিরে এসে প্রায় ১৯৮৫ সালের দিকে স্থানীয় এক ব্যক্তিকে বিয়ে করেন। ওই সময়ই নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দেখিয়ে তিনি শিক্ষিকার চাকরি পান।

নাগরিকত্ব সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসার পর শিক্ষা বিভাগ তাঁকে সাসপেন্ড করে এবং পরে চাকরি থেকে বহিষ্কার করা হয়। বিভাগীয় রিপোর্টের ভিত্তিতেই থানায় এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।


```