Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

লস্করের মদতেই হামলা! ৭ মাস পর পহেলগাম হামলার চার্জশিটে সাত জনকে অভিযুক্ত চিহ্নিত করল NIA

এনআইএ-র চার্জশিটে মোট সাত জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে পাঁচ জন জঙ্গি এবং দুটি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (LeT) এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট-এর (TRF) নাম রয়েছে।

লস্করের মদতেই হামলা! ৭ মাস পর পহেলগাম হামলার চার্জশিটে সাত জনকে অভিযুক্ত চিহ্নিত করল NIA

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 15 December 2025 20:43

দ্য ওয়াল ব্যুরো: সাত মাস পর পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। এপ্রিল মাসের সেই হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জন ভারতীয় নাগরিকের। তারপর শুরু হয়। অবশেষে আট মাসের মাথায় তদন্তে অগ্রগতি। চার্জশিটে এনআইএ জানিয়েছে, এই নৃশংস ঘটনার পিছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনগুলির সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল। 

সূত্রে খবর, এনআইএ-র চার্জশিটে মোট সাত জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে পাঁচ জন জঙ্গি এবং দুটি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (LeT) এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট-এর (TRF) নাম রয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, এই দুই সংগঠনই হামলার পরিকল্পনা, সহায়তা এবং বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিল।

চার্জশিটে পাকিস্তানের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। কী ভাবে সীমান্তের ওপার থেকে হামলার ছক কষা হয়েছিল, কী ভাবে স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করে হামলা চালানো হয়, তার প্রমাণও নথিতে দেওয়া হয়েছে। এনআইএ জানিয়েছে, পহেলগাম হামলার (Pahalgam Ter or Attack) মূল ‘হ্যান্ডলার’ ছিল লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার সাজিদ জাট। তাকে এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এনআইএ ১ হাজার ৫৯৭ পাতার চার্জশিট জমা দিয়েছে। এতে অভিযুক্তদের ভূমিকা, তাদের পারস্পরিক যোগাযোগ, অর্থের জোগান, অস্ত্রের ব্যবস্থা এবং হামলার আগে ও পরে কীভাবে তারা কাজ করেছে, সেই সব তথ্য বিশদে উল্লেখ রয়েছে। তদন্তে সংগৃহীত নথি, ডিজিটাল প্রমাণ এবং প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষ্যের ভিত্তিতেই এই চার্জশিট তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা।


```