লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সাইফুল্লা কাসুরি স্কুলে বললেন পাকিস্তান সেনার সঙ্গে ঘনিষ্ঠতার কথা। ভারতকে হুমকিও দিয়েছেন।
.jpeg.webp)
ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 11 January 2026 10:30
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান সেনাবাহিনীর (Pakistan Army links) সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আবারও সামনে এসেছে লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সাইফুল্লা কাসুরির (Saifulla Kasuri) সম্প্রতি করা এক বক্তব্যের মাধ্যমে। পহেলগামে (Pahalgam attack) জঙ্গি হামলার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত এই নেতা একটি স্কুল অনুষ্ঠানে অংশ নিয়ে এ সম্পর্ক এবং ভারতের প্রতি হুমকির কথা প্রকাশ করেছেন।
স্কুলের অনুষ্ঠানে কাসুরি জানান, পাকিস্তান সেনাবাহিনী তাঁকে অন্ত্যোষ্টির প্রার্থনা অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিল। তিনি একই সঙ্গে দাবি করেছেন, পাকিস্তান সেনা জঙ্গিদের আশ্রয় ও প্রশিক্ষণ দিয়ে ভারতের বিরুদ্ধে নাশকতা চালানোর কাজে ব্যবহার করে। ভারত দীর্ঘদিন ধরে এই অভিযোগ তুললেও পাকিস্তান সরকার তা প্রকাশ্যে স্বীকার করে না। তবে অতীতে বহু ঘটনার মাধ্যমে পাক সেনা ও জঙ্গিদের সম্পর্কের বিষয়টি বারবার সামনে এসেছে।
পাশাপাশি কাসুরি স্কুলের বাচ্চাদের সামনে অপারেশন সিঁদুরের প্রসঙ্গও তুলে ধরেন। পহেলগামে হামলার পর ভারতের অভিযান চালিয়ে পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছিল। কাসুরি নিজে স্বীকার করেছেন, “অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গিদের আস্তানাকে নিশানা বানিয়ে বড় ভুল করেছে ভারত।” তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এই প্রতিশোধ নিতে তারা কাশ্মীর মিশন থেকে কখনও সরে আসবে না।
এছাড়াও, পহেলগামে হামলার মাস্টারমাইন্ড হিসেবে নামের পরিচিতি পাওয়ায় তার জনপ্রিয়তা বেড়েছে বলে কাসুরি দাবি করেছেন। স্কুলের বাচ্চাদের উদ্দেশে তিনি বলেছেন, “তোমরা জানো, ভারত আমাকে ভয় পায়।”