Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IndiGo Crisis: ৪০ হাজারে বিমানের টিকিট! দাম বাড়ানোর অনুমতি দেওয়া হল কেন, কেন্দ্রকে প্রশ্ন হাইকোর্টের

হাইকোর্ট কেন্দ্রের কাছে জানতে চায়, “আমরা আপনার প্রচেষ্টার প্রশংসা করি। কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হল? কে দায়ী? শুধু যাত্রীরা আটকে থাকলে হবে না। এটি অর্থনীতির জন্যও ক্ষতি। 

IndiGo Crisis: ৪০ হাজারে বিমানের টিকিট! দাম বাড়ানোর অনুমতি দেওয়া হল কেন, কেন্দ্রকে প্রশ্ন হাইকোর্টের

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 December 2025 14:49

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিগো বিপর্যয়ের জেরে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। এক সপ্তাহ পরও পরিষেবা স্বাভাবিক হয়নি। বুধবারও বাতিল শতাধিক বিমান (IndiGo flight cancellations)। এমন অবস্থায় ফায়দা তুলছে অন্য বিমান সংস্থাগুলি। এই প্রসঙ্গ তুলে কেন্দ্রকে প্রশ্ন ছুড়ে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। বিচারপতি বলেন, "ইন্ডিগোর অচলাবস্থায় যাত্রীদের যে ক্ষতি হয়েছে, তার দায় এড়ানো যায় না। কিন্তু এই সময়ে অন্য বিমান সংস্থাগুলোকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত টিকিটের দাম বাড়ানোর অনুমতি কীভাবে দেওয়া হল?

দিল্লি হাইকোর্টের (Delhi High Court) বিচারপতি গেদেলা প্রশ্ন করেছেন, “যদি সংকট থেকে থাকে, তাহলে অন্য বিমান সংস্থাগুলো কীভাবে সুযোগ নিতে পারল? টিকিটের দাম এত বেড়ে গেল কীভাবে? এমন পরিস্থিতি তৈরি হতে দেওয়া হল কেন?”

ইন্ডিগোর বিমান বাতিলের (IndiGo flight cancellations) কারণে যাত্রীরা বিপাকে পড়েছিলেন। অনেকেই শেষ মুহূর্তে অন্য সংস্থার বিমানের টিকিট বুক করতে গিয়ে দ্বিগুণ বা তিনগুণ টাকা খরচ করতে বাধ্য হন। বিদেশের বেশিরভাগ বিমানের ভাড়া দেশের ব্যস্ত রুটের তুলনায় কম ছিল। যেমন, মুম্বাই-দিল্লি একরাউন্ড ট্রিপের সাধারণ টিকিটের দাম প্রায় ৩৫ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছিল, যেখানে সাধারণত শেষ মুহূর্তে একই রুটের টিকিটে খরচ হয় প্রায় ২০ হাজার টাকা।

হাইকোর্ট কেন্দ্রের কাছে জানতে চায়, “আমরা আপনার প্রচেষ্টার প্রশংসা করি। কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হল? কে দায়ী? শুধু যাত্রীরা আটকে থাকলে হবে না। এটি অর্থনীতির জন্যও ক্ষতি। যাত্রীদের ভোগান্তি কমাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কর্মীদের দায়িত্বশীল আচরণের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে?"

কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর সংকটের সময় নেওয়া কয়েকটি পদক্ষেপের তালিকা জানালেও হাইকোর্ট তা মানতে রাজি হয়নি। বিচারপতি বলেন, “এই ব্যবস্থা আপনি শুধু দুর্ভোগ শুরু হওয়ার পরই নিয়েছেন। তার আগে আপনি কী করছিলেন?”

আদালত আরও জানতে চায়, কেন পাইলটদের অতিরিক্ত কাজ করতে হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কী ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের সুবিধা, কর্মীদের দায়িত্ব এবং অর্থনৈতিক ক্ষতির বিষয়গুলো নিয়ে কেন্দ্রকে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, ইন্ডিগো বিপর্যয়ের (IndiGo flight cancellations) পরে কেন্দ্র কিছু পদক্ষেপ নিয়েছে। অন্য বিমান সংস্থাগুলো যখন ভাড়া বাড়াচ্ছে, তখনই কেন্দ্র হস্তক্ষেপ করে ভাড়া সীমিত করে। পাশাপাশি, এই বিপর্যয়ের কারণ এবং ইন্ডিগোর ভূমিকা খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে কেন্দ্র।


```