Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Indigo: ইন্ডিগোকে কঠোর শাস্তি! দৈনিক ১০% উড়ান বাতিলের নির্দেশ দিল কেন্দ্র

ইন্ডিগো ফ্লাইট বিপর্যয়ে শেষমেশ কঠোর পদক্ষেপ কেন্দ্রের!

Indigo: ইন্ডিগোকে কঠোর শাস্তি! দৈনিক ১০% উড়ান বাতিলের নির্দেশ দিল কেন্দ্র

ইন্ডিগো

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 December 2025 23:29

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিগো (Indigo) ফ্লাইট বিপর্যয়ের জেরে সপ্তাহভর ব্যাপক যাত্রী হয়রানির পর অবশেষে ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল কেন্দ্র সরকার। দেশের সবথেকে বড় বিমান সংস্থাটির পরিষেবা সরাসরি ১০ শতাংশ কমানোর নির্দেশ জারি করা হয়েছে। প্রতিদিন প্রায় ২২০০টি উড়ান চালায় ইন্ডিগো, সেই হিসেবে দৈনিক প্রায় ২০০টি উড়ান বাতিল করা হবে।

সরকারের এই সিদ্ধান্তের কথা ইন্ডিগো নিজেও এক্স-এ জানায়। তাদের বিবৃতিতে বলা হয়, “মন্ত্রক মনে করেছে ইন্ডিগোর রুট কমানো প্রয়োজন। এর ফলে কার্যক্রম স্থিতিশীল হবে এবং উড়ান বাতিল কমবে। ১০ শতাংশ উড়ান কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ পালন সত্ত্বেও সংস্থাটি আগের মতো পরিষেবা চালিয়ে যাবে।”

এছাড়া ভাড়া বাড়ানো, যাত্রী সুবিধা ও পরিষেবা নীতিতে বেশ কিছু নতুন নির্দেশিকা দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, যা এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছে সংস্থাটি।

মঙ্গলবার সকালে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে ইন্ডিগোর দৈনিক ৫ শতাংশ পরিষেবা কমতে পারে। তবে শেষ পর্যন্ত সেই সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়াল ১০ শতাংশে। এদিনই ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে নতুন করে নোটিস পাঠিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

রাজ্যসভায় সোমবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু বলেন, “আমরা পাইলট, বিমানকর্মী এবং যাত্রীদের দেখভাল করি। সব বিমান সংস্থাকে নির্দেশিকা স্পষ্ট করে জানানো হয়েছে। ইন্ডিগোর উচিত ছিল ব্যবস্থাপনা ঠিক রাখা। যাত্রীরা ভয়ংকর সমস্যার মুখে পড়েছেন। আমরা বিষয়টি মোটেই হালকা ভাবে নিচ্ছি না। নির্দেশিকা মানা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্য সব বিমান সংস্থার জন্য উদাহরণ তৈরি করব।”
 


```