Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

প্রাণ দিয়ে মূল্য চোকাতে হয়েছিল ইন্দিরাকে, অপারেশন ব্লু স্টার নিয়ে সেনাকেই কাঠগড়ায় তুললেন চিদম্বরম!

কসৌলিতে এক সাহিত্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চিদম্বরম বলেন, “কোনও সেনা অফিসারকে অসম্মান করতে চাই না, কিন্তু সেটাই ছিল ভুল উপায়।

প্রাণ দিয়ে মূল্য চোকাতে হয়েছিল ইন্দিরাকে, অপারেশন ব্লু স্টার নিয়ে সেনাকেই কাঠগড়ায় তুললেন চিদম্বরম!

পি চিদম্বরম

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 October 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো: ১৯৮৪-র ‘অপারেশন ব্লু স্টার’ (Operation Blue Star) ‘ভুল পদক্ষেপ’ ছিল বলে জানালেন প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram)। তাঁর দাবি, স্বর্ণমন্দির (Swarna Mandir) উদ্ধারের সেই সিদ্ধান্তের চরম মূল্য নিজের প্রাণ দিয়ে দিতে হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে (Indira Gandhi)।

কসৌলিতে এক সাহিত্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চিদম্বরম বলেন, “কোনও সেনা অফিসারকে অসম্মান করতে চাই না, কিন্তু সেটাই ছিল ভুল উপায়। কয়েক বছর পরে আমরা দেখিয়েছি কীভাবে সেনাবাহিনীকে ব্যবহার না করেই পরিস্থিতি সামলানো যায়। ব্লু স্টার ছিল ভুল সিদ্ধান্ত, এবং ইন্দিরা গান্ধী সেই ভুলের মূল্য দিয়েছিলেন নিজের জীবন দিয়ে।”

চিদম্বরম স্পষ্ট করে বলেন, অপারেশন ব্লু স্টারের সিদ্ধান্ত কেবল ইন্দিরা গান্ধীর একার ছিল না। তাঁর কথায়, “এটা ছিল সেনা, পুলিশ, গোয়েন্দা এবং প্রশাসনের সম্মিলিত সিদ্ধান্ত। সব দায় ইন্দিরা গান্ধীর কাঁধে চাপিয়ে দেওয়া ঠিক নয়।”

বর্তমান পাঞ্জাবের প্রেক্ষাপটে চিদম্বরম বলেন, “খালিস্তানের দাবির আওয়াজ প্রায় নিভে গিয়েছে। এখন রাজ্যের আসল সমস্যা অর্থনৈতিক। আমি যতবার পাঞ্জাবে গিয়েছি, দেখেছি বিচ্ছিন্নতাবাদের দাবি আজ প্রায় মৃত। কিন্তু অর্থনৈতিক দুরবস্থা এবং বেকারত্বই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অধিকাংশ অবৈধ অভিবাসীও পাঞ্জাব থেকেই আসে।”

কী এই ‘অপারেশন ব্লু স্টার’?

১৯৮৪ সালের ১ জুন থেকে ৮ জুন, এই সাত দিন ভারতীয় সেনা অভিযান চালিয়েছিল অমৃতসরের স্বর্ণমন্দিরে। সেই সময় পাঞ্জাবে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতৃত্বে ছিলেন জর্নাইল সিং ভিনদ্রাওয়ালে। সেনা অভিযানে তাঁকে ও তাঁর সমর্থকদের সরিয়ে দেওয়া হয়।

ট্যাঙ্ক ও ভারী অস্ত্র ব্যবহারের কারণে সেনা এবং সাধারণ নাগরিক মিলিয়ে শতাধিক মানুষ প্রাণ হারান। এই অভিযান গভীরভাবে আঘাত করেছিল শিখ সম্প্রদায়কে। এর ফলেই পরে ৩১ অক্টোবর ১৯৮৪-তে নিজের দুই শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী। এরপরই দেশজুড়ে শুরু হয় ভয়াবহ শিখ বিরোধী দাঙ্গা।

চিদম্বরমের মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে সেই রক্তাক্ত অধ্যায়, যা আজও ভারতের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বিতর্কিত মুহূর্ত।


```