Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মুম্বই হামলা নিয়ে মোদীর কথায় চরম অস্বস্তিতে চিদম্বরম, দুর্বল জবাব কংগ্রেস নেতার

বৃহস্পতিবার সাত সকালে প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম প্রধানমন্ত্রীর বুধবারের মন্তব্য নিয়ে এক্স পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন। যদিও ভাষণে প্রধানমন্ত্রী চিদম্বরমের এর নাম নেননি। তবে নাম না করে এই কংগ্রেস নেতার সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের বক্তব্য প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেন। সেই কংগ্রেস নেতা হলেন দেশের প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম।

মুম্বই হামলা নিয়ে মোদীর কথায় চরম অস্বস্তিতে চিদম্বরম, দুর্বল জবাব কংগ্রেস নেতার

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 9 October 2025 12:25

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের রাজধানী তথা দেশের বাণিজ্য নগরীতে গেলে প্রধানমন্ত্রী মুম্বই আক্রমণ নিয়ে মুখ খোলেননি এমন নজির নেই। বুধবার নভি মুম্বই বিমানবন্দর উদ্বোধনের অনুষ্ঠানেও এ নিয়ে সরব হন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সাত সকালে প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম প্রধানমন্ত্রীর বুধবারের মন্তব্য নিয়ে এক্স পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন। যদিও ভাষণে প্রধানমন্ত্রী চিদম্বরমের এর নাম নেননি। তবে নাম না করে এই কংগ্রেস নেতার সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের বক্তব্য প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেন। সেই কংগ্রেস নেতা হলেন দেশের প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম।

২০০৮ এর ২৬ নভেম্বর মুম্বইয়ে পাক জঙ্গি হামলার ঘটনার সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহারাষ্ট্রের লাতুরের নেতা শিবরাজ পাতিল। ‌জঙ্গি হামলার দায় নিয়ে চার দিন পর স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন পাতিল। ‌ নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হন চিদম্বরম।

সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব নিয়েই তিনি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সরকারের শীর্ষ মহল থেকে সেই প্রস্তাবে সায় মেলেনি। তবে কে বা কাদের আপত্তিতে সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করা যায়নি চিদম্বরম সাক্ষাৎকারে সেই বিষয়টি স্পষ্ট করেননি। তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন একে অ্যান্টনি এবং বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছিলেন প্রণব মুখোপাধ্যায়। এছাড়া ইউপিএ-র চেয়ারপারসন ছিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।  সামরিক আক্রমণের বিষয়ে এই শীর্ষ নেতৃত্বে স্তরেই সিদ্ধান্ত হওয়ার কথা। চিদম্বরম নাম না করলেও তাঁর কথায় এটাই স্পষ্ট হয়, যে সেই সময় গুরুত্বপূর্ণ এই মন্ত্রীরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সায় দেননি। ‌

বিজেপি অবশ্য বাকি নেতাদের ছেড়ে নিশানা করেছে সোনিয়া গান্ধীকে। ‌ তাদের বক্তব্য সোনিয়ার আপত্তিতেই তখন পাকিস্তানকে জবাব দেওয়া যায়নি। এর ফলে গোটা বিশ্বের কাছে ভারতের জঙ্গিবাদ বিরোধী অবস্থান দুর্বল হয়েছে। প্রধানমন্ত্রী বুধবার মুম্বইয়ের সভায় সেই পুরনো প্রসঙ্গ টেনে কংগ্রেসকে আক্রমণ করেছেন। তিনি নাম না করে চিদাম্বরম এর বক্তব্য ভাষণে উল্লেখ করেন। ‌প্রধানমন্ত্রীর অভিযোগ, পাকিস্তানকে জবাব না দেওয়ার পিছনে বিদেশি শক্তির হাত ছিল।

বিজেপি নেতা প্রদীপ ভান্ডারী কংগ্রেস নেতাকে পাল্টা আক্রমণ করে বলেছেন, অনুগ্রহ করে সোনিয়া গান্ধীকে আড়াল করার চেষ্টা করবেন না। আপনারা বিদেশি শক্তির চাপে পাকিস্তানকে জবাব দেননি। প্রধানমন্ত্রীর বুধবারের বক্তব্যের জবাবে বৃহস্পতিবার সকালে এক্স পোস্টে চিদম্বরম জবাব দেওয়ার চেষ্টা করেছেন। ‌যদিও তাতে তেমন একটা ধার ভার নেই। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য খবরের কাগজে পড়লাম। তার কথা ভয়ংকর ভুল এবং হতাশাব্যঞ্জক।


```