ডেরার দ্বিতীয় গুরু সৎনাম সিংয়ের (Satnam Singh birth anniversary) জন্মবার্ষিকীকে সামনে রেখেই এই প্যারোল মঞ্জুর করা হয়েছে।

ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সোমবার ফের প্যারোলে মুক্তি পেলেন।
শেষ আপডেট: 5 January 2026 14:07
দ্য ওয়াল ব্যুরো: দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাবাসে দণ্ডিত ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম (Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim) সোমবার ফের প্যারোলে মুক্তি পেলেন। হরিয়ানার সুনারিয়া গ্রামের জেলা জেল (Sunaria jail) থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বেলা প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ একটি এসইউভিতে (SUV) তিনি জেল চত্বর ছাড়েন।
কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, রাম রহিমকে ৪০ দিনের প্যারোলে (40-day parole) মুক্তি দেওয়া হয়েছে। এই সময় তিনি সিরসায় ডেরা সদর দফতরে (Sirsa dera headquarters) থাকবেন। ২০১৭ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর এ নিয়ে এটি তাঁর ১৫-তম জেল থেকে মুক্তি (15th parole since 2017 conviction)। এ নিয়ে গত আট বছরের জেল মেয়াদের ৪০৫ দিন তিনি জেলের বাইরে কাটাতে চলেছেন।
সূত্রের খবর, ডেরার দ্বিতীয় গুরু সৎনাম সিংয়ের (Satnam Singh birth anniversary) জন্মবার্ষিকীকে সামনে রেখেই এই প্যারোল মঞ্জুর করা হয়েছে। প্রতি বছর ২৫ জানুয়ারি সিরসায় এই অনুষ্ঠান পালিত হয় এবং এটিই ডেরা সাচা সৌদার সবচেয়ে বড় উৎসব (dera’s biggest festival), যেখানে দেশের নানা প্রান্ত থেকে অনুগামীরা ভিড় করেন।
উল্লেখ্য, ডেরা সচ্চা সৌদার প্রধান দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে (rape of disciples case) বিশেষ সিবিআই আদালত (CBI court Panchkula) তাঁকে ২০১৭ সালের অগস্টে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড (20-year jail term) দেয়। পাশাপাশি, সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে (journalist Ram Chander Chhatrapati murder) খুনের মামলায় ২০১৯ সালে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে (life imprisonment) দণ্ডিত করা হয়।
তবে ২০০২ সালে ডেরার প্রাক্তন ম্যানেজার রণজিৎ সিং খুনের (Ranjit Singh murder case) ঘটনায় মে ২০২৪-এ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট (Punjab and Haryana High Court) রাম রহিম ও আরও চার জনকে বেকসুর খালাস দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, তদন্ত ছিল ‘দুর্নীতিগ্রস্ত ও খাপছাড়া’ (tainted and sketchy investigation)। এর ফলে বিশেষ সিবিআই আদালতের দেওয়া যাবজ্জীবন সাজা বাতিল হয়ে যায়, যদিও সিবিআই (CBI) এই মামলায় রাম রহিমের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের (criminal conspiracy) অভিযোগ এনেছিল।