Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

খুনের আগে আধার কার্ড দেখতে চাওয়া হয়েছিল! ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে দাবি সহকর্মীর

মুর্শিদাবাদের বাসিন্দা আহত শ্রমিক মাজহার খান জানান, বুধবার রাতে শাস্তি নগর এলাকায় তাঁদের অস্থায়ী ঘরে রান্না করছিলেন তাঁরা। সেই সময় ছ’জন ব্যক্তি এসে প্রথমে বিড়ি চান। এরপর পরিচয় জানতে চেয়ে আধার কার্ড দেখতে বলে।

খুনের আগে আধার কার্ড দেখতে চাওয়া হয়েছিল! ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে দাবি সহকর্মীর

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 December 2025 13:09

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার সম্বলপুরে (Odisha Sambhalpur) এক বাঙালি পরিযায়ী শ্রমিককে (Migrant Worker) পিটিয়ে খুনের ঘটনায় নতুন করে সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। নিহত ১৯ বছরের যুবক জুয়েল শেখের এক সহকর্মীর দাবি, হামলার শুরু আধার কার্ড (Aadhaar Card) দেখতে চাওয়াকে ঘিরেই। অভিযুক্তরা তাঁদের বাংলাদেশি (Bangladeshi) সন্দেহ করেছিল বলে অভিযোগ।

মুর্শিদাবাদের (Murshidabad) বাসিন্দা আহত শ্রমিক মাজহার খান জানান, বুধবার রাতে শাস্তি নগর এলাকায় তাঁদের অস্থায়ী ঘরে রান্না করছিলেন তাঁরা। সেই সময় ছ’জন ব্যক্তি এসে প্রথমে বিড়ি চান। এরপর পরিচয় জানতে চেয়ে আধার কার্ড (Aadhaar Card) দেখতে বলে। মাজহার খানের অভিযোগ, “ওরা প্রথমে বিড়ি (Bidi) চায়। তারপর আধার দেখাতে বলে। তার পরেই জুয়েলের মাথা শক্ত কিছুর সঙ্গে আছড়ে দেয়।”

গুরুতর জখম অবস্থায় জুয়েল শেখকে সম্বলপুরের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় আরও দুই শ্রমিক (Worker) আহত হয়েছেন। তাঁরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

‘বাংলাদেশি’ বলে গালিগালাজের অভিযোগ

আর এক শ্রমিক নিজামুদ্দিন খান দাবি করেছেন, হামলাকারীরা তাঁদের বারবার ‘বাংলাদেশি’ (Bangladeshi) বলে গালিগালাজ করছিল। পরিচয় নিয়ে সন্দেহ থেকেই মারধর শুরু হয় বলে অভিযোগ শ্রমিকদের পরিবারের। এই ঘটনায় ছ’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের ব্যাখ্যা আলাদা

উত্তরাঞ্চল রেঞ্জের আইজিপি হিমাংশু কুমার লাল বলেন, “এই খুনের ঘটনার সঙ্গে মৃত বা আহতদের নাগরিকত্ব (Citizenship) বা পরিচয়ের কোনও সম্পর্ক নেই। বিড়ি নিয়ে বচসা থেকেই ঝামেলা শুরু হয়েছিল।” পুলিশের এক শীর্ষ কর্তা জানান, ওই শ্রমিকরা দীর্ঘদিন ধরেই এলাকায় বসবাস করছিলেন এবং অভিযুক্তদের সঙ্গে তাঁদের পূর্বপরিচয় ছিল। ঘটনার পিছনে আরও কেউ যুক্ত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজনৈতিক প্রতিক্রিয়া

ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের তরফে বলা হয়েছে, “সম্বলপুরে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন বিজেপির দীর্ঘদিনের বাংলা-বিরোধী প্রচারের সরাসরি ফল।” তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতারা বছরের পর বছর ধরে বাংলা ভাষাভাষীদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। সেই ‘বিষাক্ত’ প্রচারই এখন রাস্তায় নেমে এসেছে বলে দাবি শাসক দলের।

ঘটনাটি ঘিরে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও 'পরিচয় রাজনীতি'কে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


```