Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নাম বদলাচ্ছে ১০০ দিনের প্রকল্পের! বছরে ১২৫ দিনের কাজের গ্যারেন্টি, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেই দাবি সরকারের।

নাম বদলাচ্ছে ১০০ দিনের প্রকল্পের! বছরে ১২৫ দিনের কাজের গ্যারেন্টি, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 December 2025 15:56

দ্য ওয়াল ব্যুরো: ১০০ দিনের কাজ আর নয়—এ বার বছরে ১২৫ দিনের রোজগারের গ্যারেন্টি। নাম বদলে নতুন চেহারায় ফিরছে মনরেগা (NREGA project is changing)। 

শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে (cabinet meeting) কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিল, দেশের সবচেয়ে বড় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নতুন নাম ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি’।

সরকারি সূত্রে খবর, গ্রামীণ কর্মসংস্থানে আরও জোর দিতে এবং প্রকল্পটির ভাবনা ও লক্ষ্য স্পষ্ট করতে নাম পরিবর্তনের পথে হাঁটল কেন্দ্র। একই সঙ্গে কর্মদিবস ১০০ থেকে বাড়িয়ে ১২৫ করা হয়েছে (125 days of work guaranteed per year)। ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেই দাবি সরকারের।

মন্ত্রিসভার বৈঠকের পর সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, প্রকল্পের গঠন, পরিকাঠামো এবং অর্থ বরাদ্দের পদ্ধতিতে কিছু সংস্কার আনা হবে। মূল লক্ষ্য—গ্রামে স্থায়ী সম্পদ তৈরি করা, স্বনির্ভরতা বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।

নাম বদলের সিদ্ধান্তকে প্রতীকী গুরুত্ব দিচ্ছেন অনেকে। মহাত্মা গান্ধীর আদর্শে গ্রামীণ কর্মসংস্থানের বার্তা তুলে ধরতেই এই নামকরণ, বলে মত কর্তাদের। যদিও বিরোধীরা প্রশ্ন তুলছে—নাম বদলে কি প্রকল্পের সমস্যা দূর হবে? গ্রামাঞ্চলে টাকার বরাদ্দ ও মজুরি বকেয়া নিয়েই বেশি চিন্তা তাঁদের।

তবে কেন্দ্রের দাবি, নতুন নামে, নতুন কাঠামোয় প্রকল্প আরও দ্রুত ও স্বচ্ছভাবে কাজ করবে। দেশজুড়ে গ্রামীণ কর্মসংস্থানে নতুন দিশা দেবে এই সিদ্ধান্ত।   

প্রসঙ্গত, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের পরও পশ্চিমবঙ্গে ১০০ দিনের প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। যদিও পরিস্থিতির জন্য রাজ্যের দুর্নীতিকেই দায়ী করেছে কেন্দ্র।


```