Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রক্ষণাবেক্ষণে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প রুট জানাল পুলিশ


২০২৩ সালের শেষ দিক থেকে সেতু সংস্কারের কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। প্রায় প্রতি রবিবারই মেরামতির নামে সেতু বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়ছেন প্রতিদিনের যাত্রীরা। অনেকেরই প্রশ্ন—“এভাবে আর কতদিন?"

রক্ষণাবেক্ষণে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প রুট জানাল পুলিশ

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 December 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: আবারও রক্ষণাবেক্ষণের খাঁড়া দ্বিতীয় হুগলি সেতুর ওপর (Second Hooghly Bridge, Remain closed for 8 hours for maintenance)।

লালবাজারের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রবিবার, ১৪ ডিসেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত টানা ৮ ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এই সময়ে সেতু দিয়ে কোনও যান চলাচলই করা যাবে না।

রবিবার সকাল থেকে গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ চলবে সেতুজুড়ে। ফলে হাওড়া–কলকাতার মধ্যে অন্যতম ব্যস্ত এই সংযোগ সেতু বন্ধ থাকায় যানজটে চাপে পড়বে শহর। আগেভাগেই তাই বিকল্প পথের নির্দেশিকা প্রকাশ করেছে কলকাতা পুলিশ।

কোন রাস্তা ধরে যাবেন?
● এজেসি বোস রোড হয়ে সেতুর দিকে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে দেওয়া হবে গ্রেড রোড–হেস্টিংস ক্রসিংয়ের দিকে।
● সেখান থেকে যানবাহনকে হাওড়া ব্রিজ বা কেপি রোড ধরে খিদিরপুর রুট নেওয়ার পরামর্শ।
● খিদিরপুর–সিজিআর রোড থেকে সেতুর দিকে আসা সব গাড়িকে হেস্টিংস ক্রসিংয়ে বাম দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
● তারপর সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ হয়ে গন্তব্যে যেতে হবে।

২০২৩ সালের শেষ দিক থেকে সেতু সংস্কারের কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। প্রায় প্রতি রবিবারই মেরামতির নামে সেতু বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়ছেন প্রতিদিনের যাত্রীরা। অনেকেরই প্রশ্ন—“এভাবে আর কতদিন? প্রতি সপ্তাহেই তো একই ছবি!”
সেতু বন্ধের দিনে শহরের রাস্তায় অতিরিক্ত চাপ পড়বে বলেই মত ট্রাফিক কর্তাদের। তাই আগেভাগে রুট দেখে বেরোনোর পরামর্শ পুলিশর।
 


```