Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ঝাড়খণ্ডে এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী, মাথার দাম ছিল ১০ লাখ

সাম্প্রতিক বেশ কিছু রিপোর্ট বলছে, মাওবাদী কার্যকলাপ বেড়েছে ঝাড়খণ্ড, ছত্তীসগড়ের চিহ্নিত কিছু এলাকা-সহ বেশ কয়েকটি জায়গায়। সন্ত্রাসবাদ দমনে কড়া কেন্দ্রীয় সরকার, সেই সূত্রে মাওবাদী দমন অভিযান চলছে দিকে দিকে।

ঝাড়খণ্ডে এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী, মাথার দাম ছিল ১০ লাখ

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 7 September 2025 11:02

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের চাইবাসায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা অমিত হাঁসদা। তিনি আপ্তন নামেও পরিচিত ছিলেন মাওবাদী গোষ্ঠীগুলির কাছে। মাথার দাম ছিল ১০ লাখ টাকা।

রবিবার ভোরে গইলকেরা থানার সারান্ডা জঙ্গলে গুলির লড়াই শুরু হয়। প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি। পরে ঘিরে ফেলে পুলিশ এনকাউন্টারে শেষ করে তাঁকে। গোটা বিষয়টি রবিবার জানান জেলা পুলিশ সুপার পরশ রানা।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি এসএলআর রাইফেল, বিস্ফোরক ও আরও কিছু অস্ত্র। আরও কেউ লুকিয়ে আছে কি না এবং অন্য কোথাও কোনও গোপন ডেরা আছে কি না তা নিশ্চিত করতে এনকাউন্টার শেষ হওয়ার পর নিরাপত্তাবাহিনী গোটা জঙ্গলে তল্লাশি চালাতে শুরু করেছে। তদন্তকারীরা মনে করছেন, নিহত অমিত হাঁসদা ওই অঞ্চলে মাওবাদী কার্যকলাপের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন।

এই অভিযান ঝাড়খণ্ডে সাম্প্রতিক মাওবাদী হামলার প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ। গত ৩ সেপ্টেম্বর পালামৌ জেলার মানাতু থানার অন্তর্গত কেদাল জঙ্গলে গুলির লড়াইয়ে শহিদ হন দুই পুলিশকর্মী এবং গুরুতর জখম হন আরও একজন। ওই অভিযানে মাওবাদী সংগঠন তৃতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি (টিএসপিসি)-র জোনাল কম্যান্ডার শশীকান্ত গঞ্জুর উপস্থিতির খবর পেয়েই পুলিশ তল্লাশি চালাতে গিয়েছিল। তাঁর মাথার দামও ছিল ১০ লাখ টাকা।

অভিযোগ, অভিযানের সময় শশীকান্ত ও তাঁর সশস্ত্র দল নির্বিচারে গুলি চালায় নিরাপত্তাবাহিনীর উপর। পাল্টা গুলি চালায় পুলিশও। কিন্তু মাওবাদীদের গুলিতে পুলিশের মৃত্যু হয়।

সাম্প্রতিক বেশ কিছু রিপোর্ট বলছে, মাওবাদী কার্যকলাপ বেড়েছে ঝাড়খণ্ড, ছত্তীসগড়ের চিহ্নিত কিছু এলাকা-সহ বেশ কয়েকটি জায়গায়। সন্ত্রাসবাদ দমনে কড়া কেন্দ্রীয় সরকার, সেই সূত্রে মাওবাদী দমন অভিযান চলছে দিকে দিকে। একাধিক অপারেশনের খবর সামনে এসেছে সম্প্রতি। এই অভিযানও তারই অংশ। 


```