Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্কলারশিপের দাবিতে ফের জেলে অনশন অর্ণব দামের, ইতিহাসে পিএইচডি করছেন মাওবাদী বন্দি

এই বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ বলেন, "স্কলারশিপ দেওয়ার এক্তিয়ার বিশ্ববিদ্যালয়ের নেই। এটা রাজ্য সরকারের ব্যাপার। সুতরাং আমরা শুধুমাত্র নাম পাঠাতে পারি।"

স্কলারশিপের দাবিতে ফের জেলে অনশন অর্ণব দামের, ইতিহাসে পিএইচডি করছেন মাওবাদী বন্দি

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 6 September 2025 18:23

দ্য ওয়াল ব্য়ুরো, পূর্ব বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন অর্ণব দাম। হাজার প্রতিবন্ধকতাকে পেরিয়ে গবেষণার কাজে অনুমতি পেয়েছেন তিনি। কিন্তু গবেষণা করলেও তার জন্য মিলছে না স্কলারশিপ। এবার স্কলারশিপার দাবিতে নতুন করে জেলে অনশন শুরু করলেন অর্ণব।

তার অভিযোগ, তার মেধাকে গুরুত্ব দিতে চাইছে না সরকার। এমনকী বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তার স্কলারশিপ নিয়ে স্বজনপোষণেরও অভিযোগ উঠেছে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও চিঠি লিখেছেন অর্ণব। তাতেও কোনও কাজ হয়নি বলে দাবি তাঁর।  অর্ণব দামের পাশে দাঁড়িয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর (APDR)।

এই বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ বলেন, "স্কলারশিপ দেওয়ার এক্তিয়ার বিশ্ববিদ্যালয়ের নেই। এটা রাজ্য সরকারের ব্যাপার। সুতরাং আমরা শুধুমাত্র নাম পাঠাতে পারি। আর অনশন করছে কিনা তাও আমার জানা নেই। তবে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আমাদের মতো করে সাহায্য করছি। অর্ণবকে প্রথমে লাইব্রেরি থেকে বই দেওয়া হচ্ছিল না। আমি সেটা বলে দিয়েছি। তিনি এখন বই পাচ্ছেন।"

উপাচার্য জানান, অর্ণবের রেজিস্ট্রেশন ফিস ১০ হাজার টাকা মকুব করে দেওয়া হয়েছে। বইপত্র, খাতা পেন দিয়ে তাঁকে  সাহায্য করা হচ্ছে। থিসিস পেপার জমা দেওয়ার সময় একটা ফিস জমা দিতে হয় সেটাও মকুব করে দেওয়া হবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী বৈঠকে অর্ণবকে একটি ল্যাপটপ দেওয়ার বিষয়টিও অনুমোদন করে নেওয়া হবে। তিনি বলেন, "আমরা কাউকে আর্থিকভাবে সাহায্য করতে পারি না। তবে ফিজ কমাতে পারি।"  

সমাজমাধ্যমে এপিডিআরের সাধারণ সম্পাদক রঞ্জিত শূর লেখেন, "বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য দু- ধরনের স্কলারশিপ রয়েছে। একটি নন-নেট বিবেকানন্দ স্কলারশিপ। অন্যটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ। কিন্তু অর্ণবকে কোনওটিই দেওয়া হচ্ছে না। অথচ সব পরীক্ষায় প্রথম অর্ণবেরই স্কলারশিপ পাওয়ার কথা।’

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক তানভির নাসরিন বলেন, "অর্ণব পড়াশোনায় খুব ভাল। ভাল রেজাল্টও করেছে। গতকাল বর্ধমান জেলা সংশোধনাগারের সুপার আমাকে ইমেল করে অর্ণবের অনশনের বিষয়টি জানিয়েছেন। যদিও জেল সুপারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।"

খড়গপুর আইআইটির মেধাবী ছাত্র মাওবাদী নেতা অর্ণব পড়াশোনা ছেড়ে সিপিআই (মাওবাদী) দলের রাজনৈতিক মতবাদে আকৃষ্ট হয়ে সেই সংগঠনে যোগ দিয়েছিলেন। শিলদা ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় পুলিশ অর্ণব দামকে গ্রেফতার করে। তখন থেকেই জেলবন্দি তিনি। ২০১০ শিলদা ইএফআর ক্যাম্পে হামলায় ২৪ জন জওয়ান শহিদ হন। এই হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছিল অর্ণবের বিরুদ্ধে। এছাড়াও ৩১টি গুরুতর মামলা ছিল অর্ণবের বিরুদ্ধে। ২০১২ সালে আসানসোলে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়।অন্যদিকে এই বন্দি অবস্থাতেই ইতিহাস নিয়ে পিএইচডি করতে চাইলে আদালত তাঁকে অনুমতি দেয়। তখন থেকে জেলেই পড়াশোনায় মন দিয়েছিলেন অর্ণব দাম। তারপর মেদিনীপুর সংশোধনাগার থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে এসে ইগনু থেকে তিনি ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর করেন। দু’টিতেই ফার্স্ট ক্লাস পান এই মাওবাদী নেতা। ২০১৮ সালে স্টেট লেভেল এলিজিবিলিটিট টেস্টও পাশ করেন। এখন তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন। গত বছর ২৬ জুন পুলিশের পাহারায় ইন্টারভিউ দিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যান অর্ণব। আর গত বছরের ৫ জুলাই মেধাতালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়। আর ইন্টারভিউয়ে ২৪৯ জনকে পিছনে ফেলে প্রথম হন অর্ণব দাম। শুরু হয় পিএইচডির পড়াশোনা।


```