Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কেরোসিন ঢেলে পোড়ানো হয়নি, ব্লাস্ট করেছিল সিলিন্ডার! নয়ডা-কাণ্ডে নয়া মোড়, সামনে এল ভিডিও

 তদন্তকারীরা জানিয়েছেন, ভাইরাল হওয়া ফুটেজের টাইমলাইন, কাঞ্চনের শেয়ার করা ভিডিও এবং হাসপাতালের রেকর্ড, সবই মিলিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে। 

কেরোসিন ঢেলে পোড়ানো হয়নি, ব্লাস্ট করেছিল সিলিন্ডার! নয়ডা-কাণ্ডে নয়া মোড়, সামনে এল ভিডিও

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 26 August 2025 11:38

দ্য ওয়াল ব্যুরো: নয়ডায় নিক্কি খুনের ঘটনায় সামনে এল নতুন সিসিটিভি ফুটেজ। ভাইরাল হওয়া ওই ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। অভিযোগকারিণীর পরিবার যেখানে বলছে ২১ অগস্ট সন্ধ্যায় শ্বশুরবাড়িতেই আগুনে পুড়িয়ে মারা হয়েছে তরুণীকে, সেখানে অভিযুক্ত স্বামী বিপিন ভাটি ও তাঁর আত্মীয়রা দাবি করছেন, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেছে তরুণীর।

টাইমস্ট্যাম্প-সহ যে ভিডিওটি ছড়িয়েছে, সেটি ভাটি পরিবারের সর্সা গ্রামের বাড়ির একেবারে সামনের একটি মুদি দোকানের। দেখা যাচ্ছে, চেক শার্ট আর নীল প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছেন বিপিন। সময় ৫টা ৪২ মিনিট। কয়েক মিনিট বাদেই হঠাৎ গোলমাল শুরু হয়। বিপিন দ্রুত দৌড়ে ঢুকে পড়েন নিজের বাড়িতে। কিছুক্ষণ পরেই তাঁকে ফের বেরোতে দেখা যায়, বাইরের লোকজনকে কিছু ইঙ্গিত করছেন। মিনিট পাঁচেকের মধ্যে দেখা যায় তিনি একটি সাদা গাড়িতে ওঠেন।

বিপিনের এক আত্মীয় দেবেন্দ্রর দাবি, ‘নিক্কি রান্নাঘরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন। আমরা সবাই মিলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। যাওয়ার সময় বারবার জল চাইছিলেন।’

তবে নিক্কির দিদি কাঞ্চনের অভিযোগ একেবারেই উল্টো। তাঁর দাবি, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন মিলে পণের দাবিতে অশান্তি করছে বহুদিন ধরে। অত্যাচারও চলছে সমানে। ঘটনার দিন নিক্কিকে আটকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁরা। কাঞ্চনের ইউটিউব চ্যানেলে শেয়ার হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, চুল ধরে টেনে নিক্কিকে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন বিপিন, পরে তাঁকে আগুনে পুড়তে দেখা যায়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিপিন, তাঁর বাবা-মা ও ভাই রোহিতকে গ্রেফতার করা হয়েছে। যদিও অভিযুক্তদের দাবি, কাঞ্চনের প্রকাশ করা ভিডিওগুলি আগের বছরের, চলতি অগস্টের নয়। তদন্তকারীরা জানিয়েছেন, ভাইরাল হওয়া ফুটেজের টাইমলাইন, কাঞ্চনের শেয়ার করা ভিডিও এবং হাসপাতালের রেকর্ড, সবই মিলিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।

শুধু দুই পরিবার নয়, অন্যান্য আত্মীয়, বন্ধু-বান্ধব ও পরিবারের বিশেষ পরিচিতদের সঙ্গেও কথা বলা হচ্ছে। 


```