Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

পণের জন্য স্ত্রীকে খুন: নয়ডার নিক্কি ভাটি হত্যাকাণ্ড সম্পর্কে এখনও অবধি যা যা জানা গেল

অভিযুক্ত স্বামী বিপিন ভাটি প্রথমে নিক্কির মৃত্যু আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। সোশ্যাল মিডিয়ায় ‘আবেগঘন’ পোস্ট করেও সে পরিস্থিতি ঘোলাটে করতে চেয়েছিল। 

পণের জন্য স্ত্রীকে খুন: নয়ডার নিক্কি ভাটি হত্যাকাণ্ড সম্পর্কে এখনও অবধি যা যা জানা গেল

বিপিন ও নিক্কি ভাটি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 August 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: গ্রেটার নয়ডার (Greater Noida) সীরসা গ্রামে পণ-নির্যাতনের শিকার (Noida Dowry Death) হয়ে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন ২৮ বছরের নিক্কি ভাটি। ২০১৬ সালে বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করছিলেন তিনি। অবশেষে গত সপ্তাহে সেই নির্যাতনই তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

নিক্কির ছয় বছরের ছেলেই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী। সে জানায়, “আমার মায়ের উপর কিছু ঢাললো, তারপর চড় মেরে লাইটার দিয়ে আগুন লাগিয়ে দিল।”

স্বামীর বাড়ির লোকেদের হাতে মারধর, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, জ্বালিয়ে দেওয়ার পর গুরুতর আহত অবস্থায় নিক্কিকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তিনি প্রাণ হারান। বোন কাঞ্চন, যিনি একই পরিবারের আর এক সদস্যকে বিয়ে করেছিলেন, তিনিও মারধরের শিকার হন। তবে তিনি আংশিকভাবে ওই নৃশংস ঘটনার ভিডিও করতে পেরেছিলেন, যা এখন প্রমাণ হিসেবে উঠে এসেছে।

অভিযুক্ত স্বামী বিপিন ভাটি প্রথমে নিক্কির মৃত্যু আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। সোশ্যাল মিডিয়ায় ‘আবেগঘন’ পোস্ট করেও সে পরিস্থিতি ঘোলাটে করতে চেয়েছিল। তবে শনিবার পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার বিপিন পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে তার পায়ে গুলি করেন অফিসাররা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সে।

নিক্কির মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেয়ের ওপর নির্যাতনের কথা তারা আগেও জেনেছিলেন। বলেন, “আমরা দু’বার ওকে বাড়ি নিয়ে এসেছিলাম। কিন্তু প্রতিশ্রুতি দিয়ে ওকে ফের নিয়ে যায়। নির্যাতন বন্ধ হয়নি।” তাঁর কথায়, মেয়ের বিশ্বাস ছিল, “একদিন ভাল সময় আসবেই।”

এদিকে পুলিশের গুলি খেয়ে (Noida cops shoot dowry death accused in leg) হাসপাতালের বেডে শুয়ে বিপিনের সাফাই, “স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া স্বাভাবিক। আমি কিছু করিনি। আমার কোনও অনুতাপও নেই। ও নিজেই মরেছে।”

নিক্কির পরিবার অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি তুলেছে। তাঁদের দাবি, বিপিনের বাড়ি ভেঙে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।


```