Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নয়ডায় এনকাউন্টার! বিপিনের পায়ে গুলি করল পুলিশ, স্ত্রীকে পুড়িয়ে মারার দায়ে গ্রেফতার হয় সে

নয়ডায় পণের দাবিতে পুড়িয়ে খুনের (Noida Dowry Death) অভিযোগে গ্রেফতার স্বামী বিপিন পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। তার পায়ে গুলি লাগে, পরে ফের গ্রেফতার করা হয়।

নয়ডায় এনকাউন্টার! বিপিনের পায়ে গুলি করল পুলিশ, স্ত্রীকে পুড়িয়ে মারার দায়ে গ্রেফতার হয় সে

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 24 August 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: গ্রেটার নয়ডায় পণের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে খুনের মামলায় (Noida Dowry Death) মূল অভিযুক্ত, স্বামী বিপিনকে গুলি করল পুলিশ (Noida cops shoot dowry death accused in leg)। পুলিশের দাবি, শনিবার হেফাজতে থাকাকালীন পালানোর (tries to flee after arrest) চেষ্টা করার সময় তার পায়ে গুলি লাগে। 

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সিরসা চৌরাহার কাছে। জানা গেছে, স্ত্রী নিক্কিকে পুড়িয়ে মারার আগে যে দাহ্য পদার্থ কিনেছিল বিপিন, সেই ‘থিনার’-এর বোতল উদ্ধার করতে বিপিনকে নিয়ে যাচ্ছিল পুলিশ।

পুলিশের দাবি, সেই সময়েই এক অফিসারের পিস্তল ছিনতাইয়ের চেষ্টা করে এবং পালিয়ে যায় বিপিন। বহুবার সতর্ক করার পরও না থামায় পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। গুলিতে তার পায়ে আঘাত লাগে।

গত বৃহস্পতিবার নিক্কি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। একাধিক ভিডিওতে দেখা গেছে, বিপিন ও তার পরিবারের এক মহিলা সদস্য তাকে নির্যাতন করছেন, চুল টানছেন, আঘাত করছেন। অন্য একটি ভিডিওতে দেখা যায়, আগুনে জ্বলতে থাকা অবস্থায় সিঁড়ি দিয়ে খুঁড়িয়ে নামছেন নিক্কি, পরে মেঝেতে বসে আছেন সারা শরীরে গুরুতর দগ্ধ অবস্থায়।

নিক্কির বড় জা কাঞ্চন জানিয়েছেন, বিয়ের পর থেকেই তাদের দু’জনকে পণের জন্য নির্যাতন করা হতো। তাদের শ্বশুরবাড়ির দাবি ছিল ৩৬ লাখ টাকা। কাঞ্চনের কথায়, “আমাদের প্রায়ই বলা হতো, বিয়েতে এই জিনিসটা পাওয়া যায়নি, ওইটা দেওয়া হয়নি। বৃহস্পতিবার রাতেও আমায় ভোর চারটে পর্যন্ত নির্যাতন করা হয়। তারপর বিকেলে আমার চোখের সামনে আমার ছোট জাকে মারধর করে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমি বাঁচানোর চেষ্টা করি, কিন্তু পারিনি। অজ্ঞান হয়ে পড়ে যাই।”

নিক্কির প্রত্যক্ষদর্শী ছেলেও একই দাবি করেছে। সে বলেছে, “মাম্মির ওপর তরল কিছু ঢেলে চড়-থাপ্পড় মেরে লাইটার দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।”


```