Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দিল্লি-নয়ডায় জারি রেড অ্যালার্ট, টানা বৃষ্টিতে জলমগ্ন শহর, বাতিল ১০০-র বেশি ফ্লাইট

দিল্লি ও এনসিআর অঞ্চলে শনিবার সন্ধ্যায় তীব্র ঝড় ও ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করল ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

দিল্লি-নয়ডায় জারি রেড অ্যালার্ট, টানা বৃষ্টিতে জলমগ্ন শহর, বাতিল ১০০-র বেশি ফ্লাইট

রেড অ্যালার্ট জারি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 25 May 2025 07:49

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ও এনসিআর অঞ্চলে শনিবার সন্ধ্যায় তীব্র ঝড় ও ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করল ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝড় রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকার দিকে ক্রমশ গিয়ে আসছে বলে জানা গিয়েছে। ফলে গোটা এলাকা তছনছ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।পরবর্তী এক-দুই ঘণ্টার মধ্যে এই ঝড়ের প্রভাবে ঘণ্টায় ৪০-৬০ কিমি বেগে দমকা হাওয়া, ঘন ঘন বজ্রপাত ও ধুলোবালি উড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার ভোরে প্রবল ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি ও এনসিআর এলাকা। প্রচণ্ড গরমের পর এই বৃষ্টি স্বস্তি দিলেও দেখা দিল তীব্র ভোগান্তি। অঝোর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে একাধিক রাস্তা ও আন্ডারপাস। যানজটে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে।

বৃষ্টির জেরে ব্যাপক প্রভাব পড়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। রবিবার সকাল পর্যন্ত ১০০-র বেশি ফ্লাইট পরিষেবা ব্যাহত হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। ঝড়-বৃষ্টির সময় অন্তত ২৫টি ফ্লাইট অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়।

আবহাওয়া দফতরের তরফে নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “ঝড়ের সময় খোলা জায়গা, মাঠ বা গাছের নিচে দাঁড়াবেন না। বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।”

শনিবার বিকেল ৫:৩০টায় দিল্লির আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ, যা এই ধরনের আবহাওয়ার জন্য সহায়ক বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এদিকে, সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর তথ্য অনুযায়ী রাজধানীর বায়ুর গুণমান ‘মাঝারি’ ছিল, একিউআই ছিল ১৪১। সিপিসিবি’র শ্রেণিবিন্যাস অনুযায়ী, ১০১ থেকে ২০০-এর মধ্যে একিউআই ‘মাঝারি’ বলে বিবেচিত হয়।

দিল্লি ও এনসিআর জুড়ে এই ঝড় ও বৃষ্টির কারণে গাছ উপড়ে পড়া, বিদ্যুৎ বিভ্রাট এবং রাস্তায় জল জমার আশঙ্কা রয়েছে। বায়ুর গুণমান আরও খারাপ হতে পারে, যার ফলে শ্বাসকষ্টে ভোগা রোগীরা সমস্যায় পড়তে পারেন। গুরুগ্রাম, ফরিদাবাদ, নয়ডা ও গাজিয়াবাদে এই ঝড়ের প্রভাব পড়তে পারে বলেও জানিয়েছে আইএমডি।

আবহাওয়া পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত দিল্লি সরকার ও এনসিআর প্রশাসন। স্থানীয় পৌরসভাগুলোকে নালা-নর্দমা পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে যাতে বিদ্যুৎ সরবরাহে সমস্যা না হয়। ট্রাফিক ও পুলিশ বিভাগকে পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি, দমকল ও জরুরি পরিষেবাগুলিও সতর্কাবস্থায় রয়েছে।

নাগরিকদের জন্য নির্দেশিকা

* ঝড়ের সময় ঘরের বাইরে না বেরোনো
* গাছ বা খোলা কাঠামোর নিচে দাঁড়ানো থেকে বিরত থাকা
* বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার এড়িয়ে চলা
* জরুরি নম্বরগুলি হাতের কাছে রাখা
* শিশু ও বয়স্কদের নিরাপদ স্থানে রাখা

আইএমডি জানিয়েছে, রাতের দিকে ঝড়-বৃষ্টি কমে এলেও আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আর্দ্রতা আরও বাড়তে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আরও সতর্কতা জারি করা হবে বলেও জানানো হয়েছে।


```