আজ পাঞ্জাব সুপার কিংস হেরে গেল দিল্লি ক্যাপিটালসের (PBKS vs DC) কাছে।

করুণ নায়ার
শেষ আপডেট: 25 May 2025 00:00
দ্য ওয়াল ব্যুরো: পরপর তিন রাতে তিন অঘটন। প্লে অফের দলগুলির হল কী! প্রথমে গুজরাত টাইটেলসের হার লখনউয়ের কাছে, তারপর হায়দরাবাদের কাছে বেঙ্গালুরুর। আর আজ পাঞ্জাব সুপার কিংস হেরে গেল দিল্লি ক্যাপিটালসের (PBKS vs DC) কাছে।
আইপিএলের প্লে অফে ইতিমধ্যেই উঠে গিয়েছে পাঞ্জাব। এদিকে দুরন্ত শুরু করেও প্লে অফ হয়ে ওঠা হয়নি দিল্লির। তাদের কাছে এদিন ছিল নিয়মরক্ষার ম্যাচ। সেই ম্যাচেই ৬ উইকেটে জয় তুলে নিল দেশের রাজধানীর ফ্র্যঞ্চাইজি।
শনিবার জয়পুরে আইপিএলের (IPL 2025) ম্যাচে পঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। টসে জিতে ফিল্ডিং নেয় দিল্লি। ব্যাটিংয়ের শুরুতেই পঞ্জাবের ওপেনার প্রিয়াংশ মাত্র ৬ রানে আউট হয়ে যান। এরপর অপর ওপেনার প্রভসিমরন ২৮ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ রান করেন শ্রেয়স আয়ার। ৩৪ বলে ৫৩ রান করেন তিনি। এছাড়া জশ ইংলিশ করেন ৩২ রান। ২০ ওভারে ৮ উইকেটে ২০৬ রান করে পঞ্জাব। দলের অপর ভরসা শশাঙ্ক সিং এদিন মাত্র ১১ রান করেন।
জবাবে ১৯.৩ ওভারে ৪ উইকেটে ২০৮ রান তোলে দিল্লি। ৬ উইকেটে জেতে তারা। দিল্লির হয়ে লোকেশ রাহুল করেন ৩৫ রান। অপর ওপেনার ডুপ্লেসিসের অবদান ২৩। আজই ভারতীয় টেস্ট টিমে প্রত্যাবর্তন হয়েছে করুণ নায়ারের। বিশেষ দিনটিতে ২৭ বলে ৪৪ রান করে দলের জয়ে বিশেষ অবদান রাখলেন তিনি। সমীর রিজভি (৫৮) ও ট্রিস্টিয়ান স্টাবস (১৮) রান করে অপরাজিত থেকে দিল্লিকে জিতিয়ে মাঠ ছাড়েন।