Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

মহম্মদ শামি কেন বাদ, জানালেন নির্বাচক প্রধান

অজিত আগরকর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, শামি সম্প্রতি এমআরআই স্ক্যান করিয়েছেন, যেখানে তাঁর নতুন চোটের সমস্যা ধরা পড়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম জানিয়েছে, শামি এই মুহূর্তে পুরোপুরি ফিট নন। 

মহম্মদ শামি কেন বাদ, জানালেন নির্বাচক প্রধান

অজিত আগারকর ও মহম্মদ শামি

শেষ আপডেট: 24 May 2025 19:23

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ইংল্যান্ডের (England Series) বিরুদ্ধে পাঁচ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। শুভমান গিলকেই (Shubman Gill) অধিনায়ক (Captain) করা হয়েছে ইংল্যান্ড সফরের জন্য। পাশাপাশি শুভমানের ডেপুটি হিসাবে ঋষভ পন্থকে বেছে নিয়েছে নির্বাচক কমিটি। তবে এই দলে সুযোগ হয়নি বাংলার মহম্মদ শামির (Mohammed Shami)

শামিকে দলে না দেখে অবাক হয়েছেন অনেকেই। কারণ ভারতীয় টেস্ট ক্রিকেটে এই বঙ্গ পেসারের অবদান অনস্বীকার্য। ৬৪টি টেস্টে শামি নিয়েছেন ২২৯টি উইকেটগড় ২৭.৭১। প্রতি উইকেটের জন্য তিনি গড়ে ৫০টির কিছু বেশি ডেলিভারি খরচ করেছেন।

তবেশামির বাদ পড়া নিয়ে বিসিসিআইয়ের (BCCI) নির্বাচন কমিটির প্রধান (Selection Committee Head) আজিত আগরকর (Ajit Agarkar) স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, শামি সাম্প্রতিক ইনজুরির (Injury) করাণেই বাদ পড়েছে।

অজিত আগরকর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, শামি সম্প্রতি এমআরআই স্ক্যান করিয়েছেন, যেখানে তাঁর নতুন চোটের সমস্যা ধরা পড়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম জানিয়েছে, শামি এই মুহূর্তে পুরোপুরি ফিট নন। 

নির্বাচক প্রধান জানিয়েছেন, গত সপ্তাহে শামির স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে। এমআরআই রিপোর্টে তাঁর ইনজুরির বিষয়টি স্পষ্ট হয়েছে। তিনি পাঁচটি টেস্ট খেলার জন্য ফিট নন। তাঁর শারীরিক অবস্থা এখনও সেই পর্যায়ে পৌঁছয়নি, যেখানে তাকে দলে নেওয়া যায়। মেডিক্যাল টিম জানিয়েছে, তিনি এই সফরে খেলতে পারবেন না। আমরা আশা করেছিলাম তিনি হয়তো কিছু ম্যাচে অংশ নিতে পারবেন, কিন্তু ও ফিট নয়। এমন খেলোয়াড়দের আমরা বেছে নিতে চাই, যারা সম্পূর্ণ ফিট” 

বয়স এবং বারবার চোটের সমস্যা শামির কেরিয়ারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাঁর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে অনেকেই মনে করছেন, হয়তো তিনি তার শেষ টেস্ট ম্যাচটি খেলে ফেলেছেন। 


```