Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গ্রেটার নয়ডায় কলেজের সামনে গাড়ি নিয়ে স্টান্ট, ভাইরাল ভিডিও দেখে লাখ টাকা জরিমানা পুলিশের

ট্রাফিক পুলিশের বিবৃতি অনুযায়ী, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আইন অনুযায়ী ই-চালান ইস্যু করা হয়েছে এবং কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

গ্রেটার নয়ডায় কলেজের সামনে গাড়ি নিয়ে স্টান্ট, ভাইরাল ভিডিও দেখে লাখ টাকা জরিমানা পুলিশের

ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 30 June 2025 19:35

দ্য ওয়াল ব্যুরো: গ্রেটার নয়ডার (Greater Noida) একটি কলেজের সামনে দু'টি গাড়ির ভয়ঙ্কর স্টান্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়ার পরই নড়েচড়ে বসল ট্রাফিক পুলিশ। ওই ভিডিওতে দেখা গেছে, দ্রুত গতিতে একটি ব্রেজ্জা এবং একটি বালেনো গাড়ি বিপজ্জনকভাবে ওভারটেক করছে, হঠাৎ ব্রেক কষছে এবং জানলা দিয়ে মানুষ ঝুঁকে পড়ছে, কেউ বা লাঠি বের করে দোলাচ্ছেন রাস্তার উপর দিয়ে।

গ্রেটার নয়ডার নলেজ পার্ক এলাকার ওই ঘটনায় বালেনো গাড়ির চালক জানালার বাইরে একটি লাঠি বের করে হুমকি  দেওয়ার মতো করে নাড়াচ্ছেন। অন্যদিকে ব্রেজ্জা চালক হঠাৎ ব্রেক কষে গাড়ি থামিয়ে জানালার বাইরে হাত দোলাচ্ছেন। গোটা ভিডিওটি একটি রিল হিসেবে জোরালো ব্যাকগ্রাউন্ড গান দিয়ে ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছিল।

ওই ভিডিও প্রকাশ্যে আসার পরপরই ট্রাফিক পুলিশ তৎপর হয়। বালেনো গাড়ির মালিককে ৬৩ হাজার ৫০০ এবং ব্রেজ্জার মালিককে ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার অঙ্ক দাঁড়িয়েছে ১ লক্ষ ২১,০০০।

যে যে কারণে জরিমানা করা হয়েছে:

  • মোটর ভেহিকলস আইনের অধীনে বিপজ্জনক গাড়ি চালানো
  • অনুমতি ছাড়াই জনসমক্ষে রেষারেষি ও স্টান্ট
  • ট্রাফিক নিয়ম লঙ্ঘন
  • সিটবেল্ট না পরা
  • পুলিশের নির্দেশ অমান্য


ট্রাফিক পুলিশের বিবৃতি অনুযায়ী, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আইন অনুযায়ী ই-চালান ইস্যু করা হয়েছে এবং কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, “রাস্তা কোনও রেস ট্র্যাক নয়। জনসমক্ষে স্টান্ট করা শুধুই বেপরোয়া নয়, তা বেআইনিও। এ ধরনের কাণ্ড চালকের নিজের জীবন তো বিপন্ন করেই, পাশাপাশি অন্য পথচলতি সাধারণ মানুষের জীবনকেও ঝুঁকির মুখে ফেলে।”

পাশাপাশি অনুরোধ করে পুলিশের তরফে বলা হয়েছে, বিশেষ করে তরুণ চালকরা যেন জনপ্রিয়তা বা ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষায় এমন ঝুঁকিপূর্ণ স্টান্ট না করেন।


```