Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্ত্রীকে 'মারধর' মাতাল স্বামীর, মেয়েকে বাঁচাতে যাওয়ায় শ্বশুর-শাশুড়িকে কোপাল জামাই!

অভিযুক্ত যুবকের নাম ভেঙ্গাইয়া। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। রাতে বাড়ি ফিরে দু'জনের মধ্যে কথাকাটাকাটি হয়।

স্ত্রীকে 'মারধর' মাতাল স্বামীর, মেয়েকে বাঁচাতে যাওয়ায় শ্বশুর-শাশুড়িকে কোপাল জামাই!

ছবি-এআই

শেষ আপডেট: 30 June 2025 14:01

দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর। মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে খুন প্রৌঢ় দম্পতি। গুরুতর জখম হয়েছে স্ত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অন্ধ্রপ্রদেশের নেল্লোড়ে জেলায় (Drunk Andhra man kills in-laws)। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম ভেঙ্গাইয়া। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। রাতে বাড়ি ফিরে দু'জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরমাঝেই স্ত্রী অঙ্কাম্মাকে তাঁর বাবা-মা'র সামনেই ছুরি দিয়ে মারতে যান, মেয়েকে বাঁচাতে ছুটে আসেন অঙ্কাম্মার বাবা কাল্লাইয়া ও মা জয়ম্মা। তাঁদের বাধা দেওয়াতেই ভেঙ্গাইয়া আরও রেগে যান এবং শ্বশুর-শাশুড়িকে ছুরি দিয়ে কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।

অঙ্কাম্মা গুরুতর আহত অবস্থায় (Sustained Serious Injuries) এখন উদয়গিরি গভর্নমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরই ভেঙ্গাইয়া পালিয়ে যায়। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যেই একটি খুনের মামলা রুজু হয়েছে।

পাশাপাশি, তামিলনাড়ুর থিরুভারুর জেলাতেও ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। মন্নারগুড়ির এআইএডিএমকে (AIADMK) আইটি শাখার নেতা আনন্দ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনি নেশার ঘোরে নিজের প্রতিবেশী এক বৃদ্ধা মহিলাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জুন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন অভিযুক্ত আনন্দ বাবু। সেইসময় তাঁর প্রতিবেশী মুতুলক্ষ্মী নিজের পোষ্যদের বকছিলেন। আনন্দ বাবু মনে করেন ওই মহিলা তাঁকে শুনিয়ে চিৎকার করছেন। ওই বৃদ্ধার ঘরে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করেন। আশেপাশের লোকজন মুতুলক্ষ্মীকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় আনন্দ বাবুর বিরুদ্ধেও খুনের মামলা রুজু করা হয়েছে। তাঁকে গ্রেফতারও করেছে পুলিশ।


```