Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

১০০ কোটি টাকার রাস্তা, মধ্যিখানে একের পর এক গাছ! বিহারে প্রকল্প বাস্তবায়নে চূড়ান্ত গাফিলতি

পাটনা (Patna) থেকে মাত্র ৫০ কিমি দূরে জেহানাবাদের পাটনা-গয়া মূল সড়কের এমনই দশা। ৭.৪৮ কিমি দীর্ঘ রাস্তার চওড়া করার প্রকল্পে গাছগুলোকে রাস্তা মধ্যিখান থেকে না সরিয়েই চারদিক দিয়ে পিচ দেওয়া হয়েছে।

১০০ কোটি টাকার রাস্তা, মধ্যিখানে একের পর এক গাছ! বিহারে প্রকল্প বাস্তবায়নে চূড়ান্ত গাফিলতি

রাস্তার ছবি

শেষ আপডেট: 30 June 2025 16:59

দ্য ওয়াল ব্যুরো: বিহারের জেহানাবাদে (Bihar News) ১০০ কোটি টাকা খরচ করে তৈরি করা নতুন রাস্তার সৌন্দর্য প্রথম দেখলে তাক লাগিয়ে দেবে। ঝকঝকে পিচের প্রলেপ, গর্তহীন দীর্ঘ পথ, দুই ধারে গাছের সারি— সব মিলিয়ে এক আদর্শ রাস্তা বলেই মনে হবে। কিন্তু একটু এগোতেই দেখা যাবে, বিপদের ফাঁদ! রাস্তার ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে একের পর এক বিশাল গাছ। আর সেই গাছ ঘিরেই রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন!

পাটনা (Patna) থেকে মাত্র ৫০ কিমি দূরে জেহানাবাদের পাটনা-গয়া মূল সড়কের এমনই দশা। ৭.৪৮ কিমি দীর্ঘ রাস্তার চওড়া করার প্রকল্পে গাছগুলোকে রাস্তা মধ্যিখান থেকে না সরিয়েই চারদিক দিয়ে পিচ দেওয়া হয়েছে। ফলে সেই রাস্তায় চলাফেরা এখন যেন এক বাস্তব জীবনের ভিডিও গেম। ডায়ে-বাঁয়ে ঘুরে গাছ এড়িয়ে চালাতে হচ্ছে গাড়ি। আর তার জন্য জ্যাম তো বটেই দুর্ঘটনাও ঘটছে নিয়মিত।

ঘটনা হল, রাস্তা চওড়া করার সময় প্রশাসন বন দফতরের কাছে গাছ কাটার অনুমতি চেয়েছিল। কিন্তু তারা জানিয়ে দেয়, ১৪ হেক্টর জমির ক্ষতিপূরণ না পেলে গাছ কাটার ছাড়পত্র দেওয়া যাবে না। সেই ক্ষতিপূরণ দিতে না পেরে, প্রশাসনও অদ্ভুত এক সিদ্ধান্ত নেয়— গাছ না কেটে গাছ ঘিরেই রাস্তা বানিয়ে ফেলে!

সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই গাছগুলো কোনও সোজা লাইন ধরে দাঁড়িয়ে নেই। তাই ড্রাইভারদের গাড়ি চালাতে হচ্ছে গাছের ফাঁক দিয়ে ‘জিকজ্যাগ’ করে। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, “ইতিমধ্যেই বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসনের তরফে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”


```