Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আপনার বিল্ডিংয়ে ঠিকমতো নেটওয়ার্ক ধরে না? মুশকিল আসানে চমৎকার ব্যবস্থা নিয়ে হাজির ট্রাই

বিল্ডিংয়ের ভিতরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট না চলার সমস্যা মেটাতে নতুন উদ্যোগ ট্রাইয়ের।

আপনার বিল্ডিংয়ে ঠিকমতো নেটওয়ার্ক ধরে না? মুশকিল আসানে চমৎকার ব্যবস্থা নিয়ে হাজির ট্রাই

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 7 January 2026 18:27

দ্য ওয়াল ব্যুরো: ডিজিটাল কানেক্টিভিটি এখন আর বিলাসিতা নয়, দৈনন্দিন জীবনের ন্যূনতম শর্ত। কাজ, পড়াশোনা, ব্যাঙ্কিং, স্বাস্থ্য পরিষেবা থেকে বিনোদন-সব কিছুর কেন্দ্রেই ইন্টারনেট। এমন কিছু বিল্ডিং থাকে, যেখানে চাইলেও ইন্টারনেট পাওয়া যায় না। সেই বাস্তবতাকে সামনে রেখে দেশের রিয়েল এস্টেট ও পরিকাঠামো ক্ষেত্রকে নতুন মানদণ্ডে বিচার করতে বড় পদক্ষেপ নিল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI – Telecom Regulatory Authority of India)। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, র‌্যানেক্সট টেকনোলজিস (RANext Technologies)-কে ডিজিটাল কানেক্টিভিটি রেটিং এজেন্সি (DCRA – Digital Connectivity Rating Agency) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

সংক্ষেপে বললে, দেশের বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তির ডিজিটাল পরিকাঠামো কতটা প্রস্তুত, তা ব্যবহারকারীর বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে মূল্যায়ন করবে র‌্যানেক্সট। শুধু কাগজে-কলমে নয়, একেবারে মাটিতে নেমে। ফাইবার পরিকাঠামোর মান, বিল্ডিংয়ের ভিতরে মোবাইল নেটওয়ার্কের পৌঁছনো, ব্রডব্যান্ড ও ওয়াই-ফাইয়ের গতি ও স্থায়িত্ব, ভবিষ্যতের স্মার্ট প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা—সব কিছুই থাকবে এই মূল্যায়নের আওতায়।

ট্রাইয়ের বক্তব্য অনুযায়ী, দেশে এখন প্রায় একশো কোটির কাছাকাছি মানুষ প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করেন। স্মার্ট হোম, স্মার্ট অফিসের ধারণাও দ্রুত জনপ্রিয় হচ্ছে। অথচ বাস্তব চিত্র বলছে, দেশের অধিকাংশ আধুনিক বিল্ডিং আজও ডিজিটাল পারফরম্যান্স মাথায় রেখে তৈরি বা বিচার করা হয় না। সেখানেই ফাঁকটা ধরছে ডিসিআরএ ফ্রেমওয়ার্ক (DCRA framework)।

এর মাধ্যমে একটি স্ট্যান্ডার্ডাইজড স্টার-রেটিং পদ্ধতিতে বিল্ডিংয়ের ডিজিটাল প্রস্তুতি মাপা হবে। ফলে ডেভেলপার, প্রপার্টি ম্যানেজার, পরিষেবা প্রদানকারী সংস্থা থেকে শুরু করে ফ্ল্যাট বা অফিস কিনতে আসা মানুষজন, সকলেই স্পষ্টভাবে বুঝতে পারবেন, কোনও সম্পত্তি আদৌ ডিজিটাল দুনিয়ার জন্য তৈরি কি না।

ট্রাইয়ের অনুমোদিত সংস্থা হিসেবে র‌্যানেক্সটের দায়িত্ব হবে, বর্তমান ও ভবিষ্যতের স্মার্ট প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কানেক্টিভিটির মান যাচাই করা। বিবৃতিতে আরও বলা হয়েছে, ডিজিটাল-ফার্স্ট অর্থনীতির দিকে দেশের দ্রুত যাত্রায় এই ধরনের রেটিং ব্যবস্থাই আগামী দিনে সম্পত্তির মূল্য ও ব্যবহারযোগ্যতা নির্ধারণে বড় ভূমিকা নেবে।

এই প্রসঙ্গে অঙ্কিত গোয়েল (Ankit Goel), স্পেস ওয়ার্ল্ড গ্রুপের (Space World Group) চেয়ারম্যান ও ফাউন্ডার এবং র‌্যানেক্সটের কর্ণধার বলেন, “এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। আমরা শুধু কানেক্টিভিটি এনাবলার হিসেবে নয়, ডিজিটাল পরিকাঠামো মূল্যায়নের ক্ষেত্রে একটি বিশ্বাসযোগ্য কর্তৃপক্ষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই।”

সব মিলিয়ে, বিল্ডিং মানেই শুধু চার দেওয়াল আর লিফট নয়, এ বার থেকে তার ডিজিটাল ক্ষমতাও বিচার হবে আলাদা করে। আর সেই বিচারেই নতুন দিশা দেখাতে চলেছে ট্রাইয়ের এই উদ্যোগ।


```