Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মোবাইলের নেটওয়ার্ক খুঁজতে গিয়ে বিপত্তি! ১৭ তলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু সরকারি কর্মীর

নয়ডার এক বহুতলে মোবাইলের নেটওয়ার্ক খুঁজতে গিয়ে ১৭ তলা থেকে পড়ে মৃত্যু হল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক শীর্ষ আধিকারিকের।

মোবাইলের নেটওয়ার্ক খুঁজতে গিয়ে বিপত্তি! ১৭ তলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু সরকারি কর্মীর

অজয় গর্গ

গার্গী দাস

শেষ আপডেট: 4 January 2026 13:11

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল ফোনে নেটওয়ার্ক খুঁজতে গিয়ে ভয়াবহ পরিণতি। নয়ডার (Noida) সেক্টর ১০৪-এর একটি বহুতল আবাসনে ১৭ তলা থেকে পড়ে মৃত্যু হল ৫৫ বছরের এক ব্যক্তির। মৃত অজয় গর্গ (Ajay Garg) দিল্লির ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। শনিবার সকালেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা আবাসনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়ডার এটিএস ওয়ান হ্যামলেট (ATS One Hamlet) আবাসনে স্ত্রীকে নিয়ে থাকতেন অজয়। শনিবার সকাল প্রায় ১০টা ২০ নাগাদ স্ত্রীর সঙ্গে কথা বলার কিছুক্ষণের মধ্যেই তাঁর মোবাইল ফোনে নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়। ফ্ল্যাটের ভিতরে ফোনে নেট না পাওয়ায় বারান্দায় যান তিনি। সেখান থেকেই আচমকা ১৭ তলা থেকে নীচে পড়ে যান।

ঘটনাটি নজরে আসে আবাসনের বাসিন্দাদের। তাঁরা নীচে নেমে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন অজয়, কোনও সাড়া নেই। তড়িঘড়ি তাঁকে সেক্টর ১১০-এর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নয়ডা পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এটি দুর্ঘটনার জেরে হয়েছে। তবে পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, এখনও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। দেহ ময়নাতদন্তের (Post-mortem) জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরেই প্রকৃত কারণ পরিষ্কার হবে।

পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আত্মহত্যা (Suicide) বা অন্য কোনও দিক জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আবাসনের ভেতর ও আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সূত্রের খবর, অজয় গর্গ ও তাঁর স্ত্রী মূলত উত্তরপ্রদেশের কানপুরের (Kanpur) বাসিন্দা। তাঁদের একমাত্র ছেলে বর্তমানে মুম্বইয়ে (Mumbai) থাকেন। এই ঘটনায় হতবাক তাঁরা। আবাসনের বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই জানিয়েছেন, ওই ফ্ল্যাটের বারান্দা থেকে নীচে তাকালে ভারসাম্য হারানোর সম্ভাবনা থাকে। তবে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

নেটওয়ার্ক সমস্যার মতো দৈনন্দিন একটি বিষয় যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, তা ভাবতেই পারছেন না অনেকে। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। 


```