Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

২৬ জানুয়ারির পর ক্যামেরা মোবাইল ব্যবহার করতে পারবেন না বাড়ির মেয়ে-বউরা, আজব ফতোয়া গ্রামে গ্রামে

পুত্রবধূ ও যুবতী মহিলারা আর ক্যামেরা লাগানো মোবাইল ফোন ব্যবহার (Camera Mobile Phone Use) করতে পারবেন না। তাঁদের হাতে থাকবে শুধু সাধারণ কি-প্যাড ফোন।

২৬ জানুয়ারির পর ক্যামেরা মোবাইল ব্যবহার করতে পারবেন না বাড়ির মেয়ে-বউরা, আজব ফতোয়া গ্রামে গ্রামে

প্রতীকী ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 23 December 2025 12:40

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের জালোর (Rajasthan) জেলার এক গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। গাজিপুর গ্রামে চৌধুরী সম্প্রদায়ের বৈঠকে ঠিক হয়েছে, ২৬ জানুয়ারি থেকে ১৫টি গ্রামের পুত্রবধূ ও যুবতী মহিলারা আর ক্যামেরা লাগানো মোবাইল ফোন ব্যবহার (Camera Mobile Phone Use) করতে পারবেন না। তাঁদের হাতে থাকবে শুধু সাধারণ কি-প্যাড ফোন, তাও কেবল ফোন করার জন্য (No Camera Phones)।

রবিবার গাজিপুর (Gazipur) গ্রামের ওই বৈঠকে সভাপতিত্ব করেন চৌধুরী সম্প্রদায়ের ১৪ পট্টির সভাপতি সুজনরাম চৌধুরী। পঞ্চায়েত সদস্য পঞ্চ হিম্মতরামের মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় বলে পিটিআই সূত্রে জানা গিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, পুত্রবধূ ও যুবতী মহিলারা বাড়ির বাইরে কোনও সামাজিক অনুষ্ঠান, বিয়েবাড়ি, উৎসব এমনকি প্রতিবেশীর বাড়িতেও মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না।

 

তবে পড়ুয়া মেয়েদের ক্ষেত্রে সামান্য ছাড় রাখা হয়েছে। পড়াশোনার প্রয়োজনে তারা বাড়ির মধ্যে মোবাইল ব্যবহার করতে পারবে, কিন্তু কোনও অবস্থাতেই সেই ফোন বাড়ির বাইরে নিয়ে যাওয়ার অনুমতি মিলবে না।

এই সিদ্ধান্তের ব্যাখ্যায় সুজনরাম চৌধুরী জানিয়েছেন, পঞ্চায়েত সদস্য ও সম্প্রদায়ের প্রবীণদের সঙ্গে আলোচনার পরই এই নিয়ম আনা হয়েছে। তাঁর দাবি, অনেক সময় মহিলাদের মোবাইল ফোন শিশুরা ব্যবহার করে, যার ফলে তাদের চোখের ক্ষতি হতে পারে। আবার সংসারের কাজ সামলাতে সুবিধার জন্য অনেক মহিলা শিশুদের হাতে ফোন তুলে দেন—এটিও সমস্যা তৈরি করছে বলে পঞ্চায়েতের মত।

পঞ্চায়েতের দাবি, মোবাইল ব্যবহারে লাগাম টানলে সামাজিক শৃঙ্খলা বজায় থাকবে। যদিও এই সিদ্ধান্ত ব্যক্তিস্বাধীনতা, নারী-অধিকার এবং গ্রাম পঞ্চায়েতের ক্ষমতার সীমা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

শুধু রাজস্থানই নয়। '১৯ সালের ঘটনা। গুজরাতের এক গ্রামের ঠাকর সম্প্রদায়ের কর্তাব্যক্তিরা একবার আলোচনা করে ঠিক করেন, ঠাকর সম্প্রদায়ের কোনও মেয়ে যদি অন্য সম্প্রদায়ের কোনও ছেলেকে বিয়ে করে তাহলে সেই ঘটনার দায় বর্তাবে মেয়েটির বাবা-মায়ের উপর। ওই কাজের জন্য মেয়েটির পরিবারকে ১.৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এই কাজ যদি ঠাকর সম্প্রদায়ের কোনও ছেলে করে তাহলে ছেলেটির পরিবারকে ২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই সভায়।

শুধু তাই নয়, অবিবাহিত মেয়েদের মোবাইল ব্যবহার করা নিয়েও ঠাকর সম্প্রদায়ের নেতারা ফতোয়া জারি করেন। তাঁরা মনে করেন, প্রযুক্তির দিকে মেয়েরা বেশি ঝুঁকে পড়লে তাঁদের পড়াশোনার ক্ষতি হবে। তাই কলেজে যাওয়া অবিবাহিত মেয়েদের হাতেও মোবাইল দিতে বারণ করে দেওয়া হয়েছিল।


```