Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

৪৫ বছর পর ঘরের ছেলে ফিরল ঘরে! অনেক বিতর্কের মধ্যে রাজস্থানের এই পরিবারে হাসি ফোটাল SIR

উদয় কোথায় ছিলেন এত বছর? তথ্য অনুযায়ী, নিজের বাড়ি বা গ্রাম থেকে ১৩০০ কিলোমিটার দূর ছত্তিশগড়ের এক বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন তিনি। 

৪৫ বছর পর ঘরের ছেলে ফিরল ঘরে! অনেক বিতর্কের মধ্যে রাজস্থানের এই পরিবারে হাসি ফোটাল SIR

ঘরে ফিরলেন উদয় সিং

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 November 2025 13:39

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে এসআইআর (SIR) ঘোষণা হওয়ার পর থেকেই কেমন যেন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল জনমানসে। বর্তমানে তো এই ইস্যুতে কার্যত উত্তাল থাকছে পশ্চিমবঙ্গ (West Bengal)। রোজই কোনও না কোনও অভিযোগ তুলছে রাজ্যের তৃণমূল সরকার (TMC)। বিএলও-দের পরপর মৃত্যুর ঘটনা বিতর্ক আরও বাড়িয়েছে। তবে এসআইআর প্রক্রিয়ার জন্য রাজস্থানের (Rajasthan) এই পরিবার যা ফিরে পেল, তা মূল্যহীন।

রাজস্থান–মধ্যপ্রদেশের সীমান্তে (Rajasthan Madhya Pradesh Border) ছোট্ট এক গ্রাম সূরজ। শান্ত সেই গ্রামই গত বুধবার হঠাৎ উত্সবের আলোয় ঝলমল করে উঠল। কারণ, ৪৫ বছর পরে বাড়ি ফিরে এসেছে এক হারানো ছেলে - আর তা সম্ভব হয়েছে দেশের বহুচর্চিত এসআইআর (SIR) প্রক্রিয়ার জন্যই।

অসিন্দ তহসিলের সূরজ গ্রামের উদয় সিং (Uday Singh) হারিয়ে গেছিলেন ১৯৮০ সালে। তখন সারা পরিবার তন্ন তন্ন করে খুঁজেছে তাঁকে। মাস পেরিয়েছে, বছর কেটেছে, তবু কোনও খোঁজ মেলেনি। তবে তিন দশক কেটে যাওয়ার পরেও পরিবার তাঁদের আশার প্রদীপ নিভতে দেয়নি।

কিন্তু উদয় কোথায় ছিলেন এত বছর? তথ্য অনুযায়ী, নিজের বাড়ি বা গ্রাম থেকে ১৩০০ কিলোমিটার দূর ছত্তীসগড়ের (Chhattisgarh) এক বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী (Security Guard) হিসেবে কাজ করছিলেন তিনি। একটি সড়ক দুর্ঘটনায় (Road Accident) গুরুতর মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারান। বাড়ির নাম, পরিবারের মুখ - সব মুছে গেছিল। এত বছর পর এসআইআর তাঁর যেন স্মৃতি ফিরিয়ে দিয়েছে।

এসআইআর ক্যাম্প (SIR Camp) শুরু হওয়ার পরে হঠাৎ কৌতূহল জাগে উদয়ের। তিনি মনে করতে পারছিলেন শুধু দু’টি জিনিস - নিজের জাত আর গ্রামের নাম। সেই সূত্রেই বুধবার তিনি চলে যান গ্রামের স্কুলে, ভোটার ফর্ম সম্পর্কে জানতে। নথি যাচাইয়ের সময় এক শিক্ষক আচমকা সন্দেহ করেন তাঁকে। কারণ অপরিচিত মুখ, হলেও গ্রামের নাম জানা!

এরপরই খবর দেওয়া হয় পরিবারের কাছে। কিন্তু ৪৫ বছরের ব্যবধান (After 45 Years) হওয়ায় স্বাভাবিকভাবেই প্রথম দেখায় কেউ চিনতে পারেননি তাঁকে। কিন্তু যখন উদয় ধীরে ধীরে শৈশবের কথা বলতে শুরু করলেন, সম্পর্কের গল্প, বাড়ির পুরনো দৃশ্য - পরিবারের মনে যেন ধোঁয়াশা কাটে। সব শেষে মা চিনে নিলেন ছেলেকে। কপাল আর বুকের পুরনো ক্ষতের দাগ তাঁকে চিনিয়ে দিল। মুহূর্তেই ভেঙে পড়লেন তিনি, আর উদয়কে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন।

উদয় ফিরে এসেছেন এই সংবাদ ছড়িয়ে পড়তেই মাত্র দেড়শো ঘরের সূরজ গ্রামে (Suraj Village) যেন মেলা বসে গেল। আত্মীয়-পরিজন, দূরসম্পর্কের লোক, সবাই ছুটে এলেন একবার দেখা করতে। গ্রাম যেন সেজে উঠল বিয়ে বাড়ির ঢঙে। ঐতিহ্য মেনে ঘোড়ায় চড়িয়ে বের করা হল উদয়কে, কার্যত বর হিসেবেই তাঁকে স্বাগত জানাল তার গ্রাম।

দেশজুড়ে যখন এসআইআরকে (SIR) ঘিরে নানা বিতর্ক, অভিযোগ আর রাজনৈতিক তর্ক চলছে - ঠিক সেই সময় এমন এক গল্প উঠে এল, যা দেখাল এই অভিযান কখনও কখনও মানুষের জীবনে আলোও ফিরিয়ে আনে। এ যেন অস্থিরতার মাঝেও এক আলো।


```