বৃহস্পতিবার বারবেলা লাগার আগেই পাটনার গান্ধী ময়দানে ঐতিহাসিকভাবে দশমবার বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন সংযুক্ত জনতা দলের নেতা নীতীশ কুমার (Nitish Kumar)

শেষ আপডেট: 20 November 2025 12:13
দ্য ওয়াল ব্যুরো: বিহারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার (Nitish Kumar Oath Ceremony)। বৃহস্পতিবার বারবেলা লাগার আগেই পাটনার গান্ধী ময়দানে ঐতিহাসিকভাবে দশমবার বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন সংযুক্ত জনতা দলের নেতা নীতীশ কুমার (Nitish Kumar)। এই অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মহম্মদ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপির মুখ্যমন্ত্রীরা (BJP CM)। নীতীশের পরেই শপথ নেন বিজেপির সম্রাট চৌধুরি ও বিজয়কুমার সিনহা।
এছাড়াও শপথ নিয়েছেন মঙ্গল পাণ্ডে, বিজয় চৌধুরি, শ্রাবণ কুমার, বিজেন্দ্র যাদব, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল এবং অশোক চৌধুরিরা একসঙ্গে শপথবাক্য পাঠ করেন। এছাড়াও লেশি সিং, সন্তোষকুমার মাঝি, মদন সাহনি, রামকৃপাল যাদব, নীতিন নবীন ও সুনীল কুমার মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন। মহিলা মন্ত্রীদের মধ্যে রয়েছেন, রমা নিষাদ, শ্রেয়সী সিং। জোট শরিক নেতা উপেন্দ্র কুশওয়ার ছেলে দীপক প্রকাশ।
নীতীশ মন্ত্রিসভায় একমাত্র মুসলিম মন্ত্রী হিসেবে এদিন শপথ নিয়েছেন জামা খান। তাঁর সঙ্গে ছিলেন সঞ্জয় সিং টাইগার, অরুণ প্রসাদ, রমা দেবী এবং নারায়ণ প্রসাদ। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে এনডিএ প্রায় শক্তি প্রদর্শন করে। গোটা মাঠ ছিল ভিড়ে টইটম্বুর। গোটা শহর সাজানো হয়েছিল সুসজ্জিত ফুলমালার চেন দিয়ে। কোথাও কোথাও নীতীশ-মোদীর বিশাল বিশাল কাটআউট, ব্যানার লাগানো হয়েছিল। গান্ধী ময়দানে নিরাপত্তার জন্য ব্যাপক পুলিশি ব্যবস্থা ছিল।