Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ট্র্যাফিক জ্যামে মৃত্যুর পর আদালতে ‘বিতর্কিত মন্তব্য’! এনএইচএআই-এর আইনজীবীকে শো-কজ কর্তৃপক্ষের

এনএইচএআই জানিয়ে দিয়েছে, ওই আইনজীবীর বক্তব্য কোনওভাবেই সংস্থার মতামত নয় এবং সেটার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। 

ট্র্যাফিক জ্যামে মৃত্যুর পর আদালতে ‘বিতর্কিত মন্তব্য’! এনএইচএআই-এর আইনজীবীকে শো-কজ কর্তৃপক্ষের

ছবি- সংগৃহীত

শেষ আপডেট: 3 July 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: গত শুক্রবার ইন্দোর-দেওয়াস বাইপাসে টানা ৪০ ঘণ্টার ট্র্যাফিক জ্যামে প্রাণ হারিয়েছেন তিন জন। ছুটির ভিড় আর হাইওয়েতে অব্যবস্থার ফলে তৈরি হওয়া সেই ভয়াবহ পরিস্থিতি ঘিরে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর পরই, জ্যামে আটকে পড়া এক যাত্রী, আনন্দ অধিকারী যিনি নিজেও এক আইনজীবী, হাইকোর্টে মামলা দায়ের করেন।

কিন্তু ৩০ জুন আদালতে শুনানির সময় জাতীয় হাইওয়ে কর্তৃপক্ষের (NHAI) পক্ষে দাঁড়ানো আইনজীবী বলেন, ‘মানুষ এত সকালে কোনও কাজ ছাড়াই রাস্তায় বেরোয় কেন?’ এক বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে পদক্ষেপ করল NHAI।

এই ঘটনার পরেই NHAI সংস্থা নিজেকে সেই বক্তব্য থেকে সম্পূর্ণভাবে সরিয়ে নেয়। তারা জানিয়ে দিয়েছে, ওই আইনজীবীর বক্তব্য কোনওভাবেই সংস্থার মতামত নয় এবং সেটার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। NHAI তাদের নিজেদেরই আইনজীবীর বিরুদ্ধে শোকজ নোটিস ইস্যু করেছে এবং আদালতে কেন এইরকম মন্তব্য করা হল, তার ব্যাখ্যা চেয়েছে।

যে মন্তব্য ঘিরে এই বিতর্ক তাতে কার্যত ইন্দোরবাসীদের ছুটিতে বেড়ানোকেই দায়ী করেন ওই আইনজীবী, যা আদালত ও সাধারণ মানুষের মধ্যে প্রবল বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। অনেকেই মন্তব্যটিকে অসংবেদনশীল ও জনবিরোধী বলে কটাক্ষ করেন।

মূলত ছুটির দিনগুলিতে বেশি মানুষ রাস্তায় নামায় বাইপাসে অতিরিক্ত চাপ পড়ে  - এই যুক্তিতেই আইনজীবী ঘটনাটিকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন। কিন্তু সেই ব্যাখ্যা পরিকাঠামোর ব্যর্থতা ঢাকার ব্যর্থ চেষ্টা হিসেবে দেখা হয়েছে।

বর্তমানে মধ্যপ্রদেশ হাইকোর্টে চলতে থাকা এই মামলায় NHAI-এর জবাবদিহি ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন আরও জোরাল হচ্ছে।


```