Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

গাড়ি দূষণ রুখতে বৃহস্পতিবার থেকে দিল্লিতে নয়া নিয়ম, 'প্রবেশ নিষেধ' হবে বহু যানবাহনের

দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দার সিং সিরসা বলেছেন কঠোরভাবে এই দুই নিয়ম বলবৎ করা হবে। দিল্লিতে ভারত স্টেজ ফাইভ মানের গাড়ি রেজিস্ট্রেশন করা হয়। তবে রাজধানীর বাইরে থেকে আসা গাড়িগুলির ক্ষেত্রে ছাড় আছে। 

গাড়ি দূষণ রুখতে বৃহস্পতিবার থেকে দিল্লিতে নয়া নিয়ম, 'প্রবেশ নিষেধ' হবে বহু যানবাহনের

দিল্লির দূষণ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 December 2025 08:04

দ্য ওয়াল ব্যুরো: দূষণের বিপদ তো আছেই। ‌তার সঙ্গে জুড়েছে ঘন কুয়াশা। ‌ফলের দিল্লির জনজীবন‌ আরও বিপর্যস্ত হয়ে পড়ছে (Delhi Pollution)।‌ দৃশ্যমান্যতার অভাবে প্রায় প্রতিদিনই সকালে চার-পাঁচ ঘন্টা পথে রীতিমতো আতঙ্কে কাটছে মানুষের।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে রাজধানীতে বলবৎ হতে চলেছে দুটি নয়া বিধি। ‌দিল্লির রাজ্য সরকারের (Delhi Govt) পরিবেশ দফতর সিদ্ধান্ত নিয়েছে ভারত স্টেজ টু সার্টিফিকেট বিহীন কোনও যানবাহন রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না। ‌দ্বিতীয় সিদ্ধান্তটি হল, পলিউশন ফ্রি সার্টিফিকেট‌ না থাকলে পেট্রোল পাম্প জ্বালানি সরবরাহ করবে না সংশ্লিষ্ট যানবাহনকে (many vehicles will be banned)।‌

দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দার সিং সিরসা বলেছেন কঠোরভাবে এই দুই নিয়ম বলবৎ করা হবে। দিল্লিতে ভারত স্টেজ ফাইভ মানের গাড়ি রেজিস্ট্রেশন করা হয়। তবে রাজধানীর বাইরে থেকে আসা গাড়িগুলির ক্ষেত্রে ছাড় আছে। সেগুলি ভারত স্টেজ ফোর মানের গাড়ি হওয়া বাধ্যতামূলক।

তবে দিল্লির পরিবেশ মন্ত্রক এবং পুলিশের রিপোর্ট হল বাইরের থেকে আসা গাড়ি দূষণের একটা বড় কারণ। ‌সেই সব গাড়ি দিল্লির লাগোয়া রাজ্যগুলিতে রেজিস্ট্রেশন করা রয়েছে।‌ সেগুলি বেশিরভাগই ভারত স্টেজ থ্রি মানের গাড়ি। এর ফলে দূষণের মাত্রা বাড়ছে রাজধানীতে। ‌

গত কয়েকদিনে সেই বিপদ আরো বেড়ে গিয়েছে। ‌গাড়ির ধোঁয়ার সঙ্গে মিশেছে কুয়াশা। ফলে দৃশ্যমান্যতা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ‌ এর ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলাফেরা করতে পারছে না। ‌

নয়াবিধি কীভাবে কার্যকর করা হবে? দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে, রাজধানী অভিমুখী সমস্ত রাস্তায় আরো বেশি চেকিং হবে। এছাড়া পেট্রোল পাম্প মালিকদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে কেউ ভারত স্টেজ ফোর মান ছাড়া গাড়িকে জ্বালানি সরবরাহ করলে  তাদের লাইসেন্স কেড়ে নেওয়া হবে। ‌


```