Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বায়ুদূষণের জের, দিল্লিতে ফিরল অনলাইন ক্লাস! প্রাথমিকের পড়ুয়াদের জন্য বিশেষ নির্দেশ সরকারের

রাজধানীতে অনলাইন ক্লাস (Delhi schools online classes due to pollution) বাধ্যতামূলক করা হল।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক স্তরের কোনও পড়ুয়াই আর স্কুলে গিয়ে ক্লাস করতে পারবে না।

বায়ুদূষণের জের, দিল্লিতে ফিরল অনলাইন ক্লাস! প্রাথমিকের পড়ুয়াদের জন্য বিশেষ নির্দেশ সরকারের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 15 December 2025 22:22

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ বায়ুদূষণের জেরে (Delhi air pollution AQI severe) ফের কড়া সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। রাজধানীতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়ার জন্য অনলাইন ক্লাস (Delhi schools online classes due to pollution) বাধ্যতামূলক করা হল। সোমবার দিল্লির শিক্ষা দফতরের (Directorate of Education) জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক স্তরের কোনও পড়ুয়াই আর স্কুলে গিয়ে ক্লাস করতে পারবে না।

নির্দেশিকায় বলা হয়েছে, দিল্লির সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্বীকৃত বেসরকারি স্কুলে নার্সারি থেকে ক্লাস ফাইভ (nursery to class 5 online classes in Delhi) পর্যন্ত শারীরিক উপস্থিতিতে ক্লাস সম্পূর্ণ বন্ধ থাকবে। এই পড়ুয়াদের ক্ষেত্রে কেবলমাত্র অনলাইন মোডেই পড়াশোনা চালাতে হবে।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজধানীর ক্রমশ অবনতি হতে থাকা বায়ুমানের কথা মাথায় রেখে। শিক্ষা দফতর জানিয়েছে, শহরে বর্তমানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অত্যন্ত বেশি থাকায় ছোটদের স্বাস্থ্যের ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ।

তবে ষষ্ঠ শ্রেণি থেকে ঊর্ধ্বতন শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে এখনও হাইব্রিড মোডে ক্লাস চলবে, অর্থাৎ অনলাইন ও অফলাইন, দু’ভাবেই। শিক্ষা দফতরের এই নির্দেশিকা জারি হয়েছে ১৩ ডিসেম্বর।

দিল্লিতে ফের ‘Severe’ ক্যাটাগরিতে AQI

সোমবার দিল্লির সামগ্রিক AQI দাঁড়িয়েছে ৪২৭, যা সরাসরি ‘Severe’ বা ভয়াবহ শ্রেণির মধ্যে পড়ে। রবিবার পরিস্থিতি আরও উদ্বেগজনক ছিল, সেদিন AQI ছুঁয়েছিল ৪৬১, যা চলতি ডিসেম্বর মাসে দ্বিতীয় সর্বোচ্চ।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB)-এর তথ্য অনুযায়ী, সোমবার দিল্লির ২৭টি মনিটরিং স্টেশনে বায়ুমান ‘Severe’ হিসেবে নথিভুক্ত হয়েছে। পাশাপাশি, শহরের আরও ১২টি স্টেশনে বাতাসের মান ‘Very Poor’ শ্রেণিতে ছিল।

সবচেয়ে খারাপ পরিস্থিতি ধরা পড়েছে ওয়াজিরপুরে, যেখানে AQI রেকর্ড করা হয়েছে ৪৭৫।

AQI মানে কী বলছে CPCB

CPCB অনুযায়ী,

০–৫০: ভাল (Good)

৫১–১০০: সন্তোষজনক (Satisfactory)

১০১–২০০: মাঝারি (Moderate)

২০১–৩০০: খারাপ (Poor)

৩০১–৪০০: খুব খারাপ (Very Poor)

৪০১–৫০০: ভয়াবহ (Severe)

বর্তমানে দিল্লি কার্যত এই শেষ এবং সবচেয়ে বিপজ্জনক স্তরেই রয়েছে।

বায়ুদূষণের এই পরিস্থিতিতে বিশেষ করে ছোটদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নেওয়া হল এই সিদ্ধান্ত। এখন নজর, পরিস্থিতি কবে স্বাভাবিক হয় এবং কবে ফের স্কুলে ফিরতে পারে প্রাথমিক স্তরের পড়ুয়ারা।


```